Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ICSE ISC Result 2025: দুই পরীক্ষায় পাশের হারে নজির বাংলার, আইএসসি-তে প্রথম কলকাতার পড়ুয়া

আইসিএসই  এবং আইএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ICSE ISC Result 2025: দুই পরীক্ষায় পাশের হারে নজির বাংলার, আইএসসি-তে প্রথম কলকাতার পড়ুয়া

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 April 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: বুধবার প্রকাশিত হল আইসিএসই আইএসসি ২০২৫ পরীক্ষার ফল। দুই পরীক্ষাতেই নজির গড়ল বাংলার পরীক্ষার্থীরা। পাশের নিরিখে এগিয়ে মেয়েরা। রাজ্য থেকে আইএসসি-তে প্রথম কলকাতার মেয়ে সৃজনী। তাঁর প্রাপ্ত নম্বর ৪০০-তে ৪০০। তার সাফল্যে গর্বিত পরিবার।

রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া সৃজনী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি- চারটি বিষয়েই ফুল মার্কস পেয়েছে সে।  পরীক্ষায় ভাল ফল করবে, এমনই আশা ছিল সৃজনীর। তবে ৪০০-তে ৪০০ কখনওই ভাবতে পারেনি পড়ুয়া। 

চলতি বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষায় বাংলায় পাশের হার ৯৮.৭৬ শতাংশ। তাদের মধ্যে ছাত্রী ও ছাত্রদের পাশের হার যথাক্রমে ৯৯.০৪ এবং ৯৮.৫৩ শতাংশ। আইএসসি বা দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯৮.২০ শতাংশ। দুটি পরীক্ষাতেই বাংলায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। 

আইসিএসই  এবং আইএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পর নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'যেসকল পরীক্ষার্থীরা পাশ করেছেন তাদের অনেক শুভেচ্ছা। আগামী দিনে তোমাদের সকলের সাফল্য কামনা করি। আজকের এই বিশেষ দিনে সকল পরীক্ষার্থীদের বাবা-মা, অভিভাবক, শিক্ষকদেরও অভিনন্দন জানাচ্ছি। যারা পরীক্ষায় সফল হতে পারল না, ভেঙে পড়লে চলবে না। তোমাদের উপর পূর্ণ আস্থা আছে। তোমাদের যাত্রাপথে আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা তোমাদের সকলের সাথে থাকবে।'

২০২৪ সালে আইসিএসই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ মে, আর আইএসসি-এর ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল প্রকাশ আগেভাগেই হয়ে গেল। চলতি বছরে আইসিএসই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন।

কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?

প্রথমেই কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। 

পেজে ঢোকার পর যেখানে কোর্স লেখা তাতে আইসিএসই বা আইএসসি বেছে নিতে হবে। 

তারপর ইউআইডি, ইন্ডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। তারপর 'শো রেজাল্ট'-এ ক্লিক করলেই দেখা যাবে রেজাল্ট। সেখানে রেজাল্ট প্রিন্ট-আউট করার সুযোগ থাকছে।


```