Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলের

উদ্বোধন করবেন অমিত শাহ, গেরুয়া রঙের ছোঁয়া ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন হতে চলেছে মুঘলসরাই জংশন স্টেশনের। নতুন নাম পন্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন। বিজেপি সভাপতি অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন এই অন

উদ্বোধন করবেন অমিত শাহ, গেরুয়া রঙের ছোঁয়া ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনে

শেষ আপডেট: 5 August 2018 08:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন হতে চলেছে মুঘলসরাই জংশন স্টেশনের। নতুন নাম পন্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন। বিজেপি সভাপতি অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ১৯৬৮ সালের ফেব্রুয়ারি মাসে এই মুঘলসরাই স্টেশনের কাছেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রাক্তন জনসঙ্ঘ সভাপতি দীন দয়াল উপাধ্যায়কে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মস্থান এই মুঘলসরাই। রবিবার সম্পূর্ণ মহিলা চালিত 'একাত্মতা একপ্রেস' ও একটি মালগাড়ির 'ফ্ল্যাগ অফ' করে নতুন স্টেশনের উদ্বোধন করবেন অমিত শাহ, পীযূষ গোয়েল ও যোগী আদিত্যনাথ। এছাড়াও 'স্মার্ট ইয়ার্ড' প্রকল্পেরও উদ্বোধন করবেন এই তিন জন। সেই উপলক্ষ্যে স্টেশন জায়গায় জায়গায় গেরুয়া রঙের ছোঁয়া পড়েছে। নতুন নামের বোর্ডেও গেরুয়া রং। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই প্রথম সম্পূর্ণ মহিলা চালিত কোনও মালগাড়ি যাত্রা করবে। এই উপলক্ষ্যে রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা, উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য ও অন্যান্য বিজেপি নেতারাও উপশিত থাকবেন এই অনুষ্ঠানে। প্রসঙ্গত, জুন মাসে উত্তর প্রদেশের রাজ্যপাল রাজ নায়েক কেন্দ্রের এই নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানান। তারপরেই কেন্দ্রের তরফে মুঘলসরাই স্টেশনকে নতুন করে রাঙিয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। যদিও এই নাম বা রং পরিবর্তন নিয়ে বিরোধীরা সমালোচনা করা শুরু করেছে। তাদের বক্তব্য এই নাম বা রং পরিবর্তন নিয়েও মেরুকরণের রাজনীতি শুরু করেছে বিজেপি সরকার। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। এই প্রসঙ্গে উত্তর প্রদেশ বিজেপি সভাপতি মহেন্দ্র নাথ পাণ্ডে জানান, দীন দয়াল উপাধ্যায়ের দর্শন ছিল 'অন্ত্যোদয়', অর্থাৎ সমাজের সব মানুষকে একসঙ্গে নিয়ে চলা। বিজেপি সেই মতাদর্শ নিয়েই চলে। মানুষ আমাদের পাশে আছে।  

```