Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুমটি দোকানে তৈরি করেছেন বিশ্বকাপের ট্রফি! ঝালাইমিস্ত্রির কীর্তিতে অবাক রানাঘাটের মানুষ

মেটাল শিট দিয়েই তৈরি করে ফেলেছেন ক্রিকেট বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা। নদিয়ার রানাঘাটের আনন্দ মালাকারের হাতে তৈরি এই ট্রফি অনেককেই অবাক করে দিয়েছে। 

গুমটি দোকানে তৈরি করেছেন বিশ্বকাপের ট্রফি! ঝালাইমিস্ত্রির কীর্তিতে অবাক রানাঘাটের মানুষ

শেষ আপডেট: 19 November 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মেটাল শিটের ঝালাইয়ের কাজ করে আসছেন বহুদিন হল। নদিয়ার একটি গুমটি দোকান থেকে উপার্জন দিয়ে চলে তাঁর সংসার। এবার সেই মেটাল শিট দিয়েই তৈরি করে ফেলেছেন ক্রিকেট বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা। নদিয়ার রানাঘাটের আনন্দ মালাকারের হাতে তৈরি এই ট্রফি অনেককেই অবাক করে দিয়েছে। 

৫৪ বছরের আনন্দবাবু পেশায় ঝালাই মিস্ত্রি। ৩৮ বছর ধরেই ঝালাইয়ের কাজ করে আসছেন। অভিজ্ঞ হাতেই তৈরি করেন নানান টুকিটাকি জিনিস। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই তিনি ভেবে রেখেছিলেন এই ট্রফির রেপ্লিকা তৈরি করবেন। 

যেমন ভাবনা, তেমন কাজ। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালের আগেই লেগে পড়েছিলেন ট্রফি তৈরির কাজে। অ্যালুমিনিয়ামের শিট দিয়ে তৈরি করেছেন নকল ট্রফি। মাত্র দেড় দিনের পরিশ্রমে ট্রফি তৈরি হয়ে গিয়েছে তাঁর। আনন্দবাবুর আশা, এ বছর বিশ্বকাপে ভারত জয়লাভ করবে। তাঁর হাতের তৈরি এই ট্রফি তুলে দেবেন তাঁর প্রিয় খেলোয়াড় শামিকে। 

তিনি বলেন, ''ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রফি একবার ছুঁয়ে দেখার ইচ্ছে সবারই থাকে। সেসব ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতেই ট্রফির এই রেপ্লিকা তৈরি করেছি। সুযোগ হলে ট্রফিটি মহম্মদ শামিকে উপহার দিতে চাই।''


```