Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে বৃষ্টিই কাঁটা! শুক্রবার জোড়া ম্যাচ বাতিল মেলবোর্নে

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) দুটি ম্যাচে একটিও বল গড়াল না। আফগানিস্থান-আয়ারল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে (Match Abandoned) গেল। বিশ্বকাপের মাঝেই এমনভাবে পরপর ম্যাচ

বিশ্বকাপে বৃষ্টিই কাঁটা! শুক্রবার জোড়া ম্যাচ বাতিল মেলবোর্নে

শেষ আপডেট: 28 October 2022 11:15

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) দুটি ম্যাচে একটিও বল গড়াল না। আফগানিস্থান-আয়ারল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে (Match Abandoned) গেল। বিশ্বকাপের মাঝেই এমনভাবে পরপর ম্যাচ বাতিল হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন প্রথম ম্যাচ ছিল আয়ারল্যান্ড ও আফগানিস্থানের মধ্যে। মেলবোর্নের (Melbourne) আকাশের আজ সকাল থেকেই মুখভার। ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। সেই বৃষ্টিই যে ম্যাচে বাধা হয়ে দাঁড়াবে তা ভাবতে পারেনি কেউই। ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে হতাশ দুই দলের খেলোয়াড় থেকে সমর্থকেরা।

আম্পায়াররা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন ম্যাচ খেলানোর। কিন্তু তা সম্ভব হয়নি। সাথ দিল না প্রকৃতি। দুই দলের অধিনায়কই বলেন, এভাবে ম্যাচ বাতিল হয়ে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক।

একই পরিণতি হল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচেরও। জস বাটলার ও অ্যারন ফিঞ্চের গলাতেও সেই একই সুর। এদিন মেলবোর্নের মাঠেই ছিল এই ম্যাচ। কিন্তু বৃষ্টিভেজা দিনে একটি বলও গড়াল না। এমনকী টস পর্যন্ত হয়নি।

এবারের বিশ্বকাপে প্রথম থেকেই রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। একের পর এক ম্যাচ বাতিল হচ্ছে বৃষ্টির জন্য। কিংবা ম্যাচে ওভার কমছে। যার জেরে আশঙ্কা করা হচ্ছে, অনেক দলই সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যাবে ম্যাচ না খেলার কারণে। অস্ট্রেলিয়াও বিপদে পড়তে পারে।

‘ভারত বিদায় নেবে সেমিতেই, ওদের দলও ভাল নয়’, হতাশা ঢাকতে বললেন শোয়েব


```