Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেস্তে যাবে? মেলবোর্নে মেঘ করেছে

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গেছে টি২০ বিশ্বযুদ্ধ (ICC T20 World Cup 2022)। বিশ্বের সেরা দল কে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এখন শুধুই চোখে পড়ছে রবিবারের হাইভোল্টেজ ম্যাচের প্র

ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেস্তে যাবে? মেলবোর্নে মেঘ করেছে

শেষ আপডেট: 22 October 2022 10:19

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গেছে টি২০ বিশ্বযুদ্ধ (ICC T20 World Cup 2022)। বিশ্বের সেরা দল কে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এখন শুধুই চোখে পড়ছে রবিবারের হাইভোল্টেজ ম্যাচের প্রস্তুতি। ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। মেলবোর্ন (Melbourne Cricket Ground) তৈরি, কিন্তু আশঙ্কার কালো মেঘ হিসেবে ঘনাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। রবিবারের ম্যাচ কি ভেস্তে যাবে? বৃষ্টি কি খলনায়ক হয়ে দাঁড়াবে?

এমন হাজার প্রশ্ন ঘুরছে ক্রিকেট ভক্তদের মনে। রবিবার আকাশ কেমন থাকে তার ওপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। আবহাওয়া দফতর ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। শুধু তাই ৭০ শতাংশ সম্ভাবনার কথা শুনিয়েছে। মেলবোর্নের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। তবে মাঠ বাঁচাতে প্রস্তুত মাঠ কর্মীরা।

এদিন মেলবোর্নের হাওয়া অফিস জানিয়েছে রবিবার মেঘাচ্ছন্ন থাকবে হাওয়া অফিস। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আশার কথা হল যে, এক টানা বৃষ্টির সম্ভাবনা নেই! ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা এখনই দেখছেন না কেউই।

এদিকে আগামীকালের ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছে গেছে, তা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি। রোহিত শর্মা বনাম বাবর আজমের লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। এশিয়া কাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। তবে প্রথম ম্যাচে জয় পেয়েছিল রোহিতরা। তাই দুই দল এখন সমানে সমানে টক্কর দিচ্ছে। এখন এটাই দেখার শেষ হাসি কে হাসে? ভারত, পাকিস্তান না বৃষ্টি!

আজ সিএবি সভাপতি পদে মনোনয়ন সৌরভের, সচিব ও সহ সভাপতি পদ নিয়েই জটিল অঙ্ক


```