Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের, কিউইরাই কি কালো ঘোড়া?

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গেল টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) মূলপর্বের লড়াই। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল না। কিউইরা এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই ছাপিয়ে গেল অজিদের। বিশ্বকাপে জয় দ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের, কিউইরাই কি কালো ঘোড়া?

শেষ আপডেট: 22 October 2022 10:40

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গেল টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) মূলপর্বের লড়াই। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল না। কিউইরা এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই ছাপিয়ে গেল অজিদের। বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করল নিউজিল্যান্ড (New Zealand beat Australia)। ৮৯ রানে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারাল তারা। এবারের বিশ্বকাপে কিউরাই কি কালো ঘোড়া?

টস জিতে নিউজিল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম থেকেই ব্যাটে ঝড় তুলেছিলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। মাত্র ১৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই দাপুটে ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ৪ ওভারেই নিউজিল্যান্ড ৫০-এর গণ্ডি পেরিয়ে যায়।

৫৬ রানে ফিনের আউট হওয়ার পরে ম্যাচের রাশ ধরেন আর এক ওপেনার-উইকেট রক্ষক ডেভন কনওয়ে। সেঞ্চুরি না হলেও দলকে ২০০ রানের গণ্ডি পার করাতে তাঁর ইনিংস খুবই মূল্যবান। মাত্র ৫৮ বলে তিনি করেন অপরাজিত ৯২ রান। যা এককথায় অনবদ্য। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলেন জেমস নিসান (২৬)। ২০ ওভার শেষে লিউজিল্যান্ড ৩ উইকেট খুইয়ে করে ২০০।

এদিনের ম্যাচে খুব একটা বড় রান না পেলেও উইকেটে টিকে থেকে ডেভনকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৩ বলে করেন ২৩ রান। যদিও টি২০ ম্যাচে এমন ইনিংস খুবই মন্থর। চার নম্বরে নামা গ্লেন ফিলিপসও (১২) রান পাননি এদিন। অজিদের বোলিংয়ে এদিন কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। যশ হ্যাজলউড একমাত্র দুটি উইকেট নেন। অ্যাডাম ঝাম্পা একটি উইকেট ঝুলিতে ভরেন। এদিন প্রত্যেক অজি বোলারদেরই ইকোনমি রেট ছিল ন'য়ের ওপর।

নিউজিল্যান্ডের ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই বিপাকে পড়ে যায় অস্টেলিয়া। মাত্র ৫ রানে প্রথম উইকেট খুইয়ে বসে তারা। টিম সাউদির প্রথম বলেই মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। এদিন জ্বলে ওঠেন সাউদি, মিচেল সন্টান, টেন্ট বোল্টরা। তাঁদের বোলিং আক্রমণের সামনে ধসে গেল গোটা অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্রিগেড।

ওয়ার্নারের মতোই এদিনের ম্যাচে রান পাননি ফিঞ্চ, মার্শ, ম্যাক্সওয়েল, স্টনিস, টিম ডেভিড, ওয়েডরা। নিয়মিত উইকেট পড়তে থাকে অজিদের। পুরো ২০ ওভার টিকতে পারলেন না ফিঞ্চরা। ১৭ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। হয়তো একেই বলে মধুর প্রতিশোধ। গতবারের বিশ্বকাপে এই অজিদের কাছে হেরেই বিশ্বকাপ জেতার স্বপ্ন হাতছাড়া হয়েছিল কিউইদের। সেই অজিদের শুরুতে বিপাকে ফেলল নিউজিল্যান্ড।

ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেস্তে যাবে? মেলবোর্নে মেঘ করেছে


```