Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইপিএলের চ্যাম্পিয়ন অর্থমূল্যের কাছে টেস্ট বিশ্বকাপের খেতাবী মূল্যও ‘শিশু’

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি-র (ICC) থেকেও ধনী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কেন তারা সবসময় আইসিসি-কে চাপে রাখে, তার অনেক কারণও রয়েছে। টেস্ট বিশ্ চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ী দল যা পাবে, তার চেয়ে বেশি পাবে এবার যে আইপিএলে (IPL

আইপিএলের চ্যাম্পিয়ন অর্থমূল্যের কাছে টেস্ট বিশ্বকাপের খেতাবী মূল্যও ‘শিশু’

শেষ আপডেট: 26 May 2023 12:12

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি-র (ICC) থেকেও ধনী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কেন তারা সবসময় আইসিসি-কে চাপে রাখে, তার অনেক কারণও রয়েছে। টেস্ট বিশ্ চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ী দল যা পাবে, তার চেয়ে বেশি পাবে এবার যে আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন হবে।

শুক্রবারই আইসিসি টেস্টের বিশ্বকাপের খেতাবী অর্থ ঘোষণা করেছে। তাতে মোট ৩৮ লক্ষ ডলার বা প্রায় ৩১ কোটি ৪৫ লক্ষ ১৯ হাজার টাকা টেস্ট বিশ্বকাপে অংশ নেওয়া ন’টি দেশকে দেবে আইসিসি।

২০২১-২৩ টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে রোহিত শর্মারা পুরস্কার হিসাবে পাবেন ১৬ লক্ষ ডলার বা প্রায় ১৩ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার টাকা। রানার্স দল পাবে ৮ লক্ষ ডলার বা প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার টাকা।

https://twitter.com/ICC/status/1661991408541093888?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwter

কেন বিশ্বের নামী নামী ক্রিকেটাররা দেশের খেলার থেকে আইপিএলের প্রতি বেশি আকৃষ্ট, তারও প্রমাণ মিলেছে। আইপিএলে এবার চ্যাম্পিয়ন হতে পারলে তাকে দেওয়া হবে ২০ কোটি টাকা। এমনকী রানার্স হলে দেওয়া হবে ১৩ কোটি টাকা।

তারপর ক্রিকেটারদের ব্যক্তিগত অর্থমূল্য তো রয়েইছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলের সব অর্থ ভাগ হলে ক্রিকেটারদের পকেটেও কোটি টাকা ঢুকবে আশা করা যায়।

আমদাবাদে আইপিএলের ফাইনালের টিকিটের জন্য দক্ষযজ্ঞ, পুলিশের লাঠি, হাঙ্গামাও


```