Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক এফ-১৬ গুঁড়িয়ে দিয়েছিলেন অভিনন্দন, রাডার তথ্যই তার প্রমাণ, আমেরিকার দাবি উড়িয়ে বললো ভারতীয় বায়ুসেনা

দ্য ওয়াল ব্যুরো: বালাকোট হামলার ঠিক পরদিনের আকাশযুদ্ধের প্রমাণ রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে। রাডার তথ্যও এটা প্রমাণ করে যে পাক এফ-১৬ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করেছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার  অভিনন্দন বর্তমান।  আমেরিকার দা

পাক এফ-১৬ গুঁড়িয়ে দিয়েছিলেন অভিনন্দন, রাডার তথ্যই তার প্রমাণ, আমেরিকার দাবি উড়িয়ে বললো ভারতীয় বায়ুসেনা

শেষ আপডেট: 27 September 2022 02:04

দ্য ওয়াল ব্যুরো: বালাকোট হামলার ঠিক পরদিনের আকাশযুদ্ধের প্রমাণ রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে। রাডার তথ্যও এটা প্রমাণ করে যে পাক এফ-১৬ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করেছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার  অভিনন্দন বর্তমান।  আমেরিকার দাবি উড়িয়ে পাল্টা দাবিতে সোমবার এমনটাই জানালো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। পাক সীমান্ত পেরিয়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন জেট পাক এফ-১৬ উড়িয়েছিল কিনা সেই নিয়ে বিতর্কের শেষ নেই। দু’পক্ষের বায়ুসেনার দায়ের করা যুক্তি-পাল্টা যুক্তিতে উত্তপ্ত পরিস্থিতি। এর মধ্যে ওই দিনের ঘটনার সত্যতা যাচাই করার জন্য ভারতের থেকে একাধিক বার তথ্য চেয়েছে আমেরিকা। এমনকি আমেরিকার পাবলিকেশন এজেন্সি  ‘ফরেন পলিসি’ সূত্রেও দাবি করা হয়, পাকিস্তানের বায়ুসেনার ভাঁড়ারে ঠিক যতগুলো এফ-১৬ ফাইটার জেট থাকার কথা, ঠিক ততগুলোই নাকি অক্ষত রয়েছে, একটিও নিখোঁজ নয়। ভারতীয় বায়ুসেনা সূত্রে দাবি, ঘটনার দিনের বিস্তারিত তথ্যই রাডারে ধরা পড়েছে। সেখানে স্পষ্ট পাক এফ-১৬ কে তাড়া করে সীমান্ত পার হন অভিনন্দন। আকাশযুদ্ধে মিগ-২১ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গুঁড়িয়ে দেওয়া হয় পাক-১৬ কে। কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি বাহিনীর কনভয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে কয়েক ডিগ্রি। গোটা ঘটনার পিছনে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর হাত রয়েছে, এটা স্পষ্ট হওয়ার পর দু’দেশের সম্পর্কও তলানিতে এসে ঠেকে। হামলা আর পাল্টা হামলার মধ্যেই পাক বায়ুসেনা ভারতের বিরুদ্ধে আমেরিকার থেকে কেনা এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। ভারতের দাবি ছিল, এফ-১৬ যুদ্ধবিমান থেকে এআইএম-১২০ এএমআরএএএম (অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল) ছুড়েছিল পাকিস্তান। তার জবাব দিতেই ভারতের বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমান তার মিগ-২১ বাইসন জেট নিয়ে ধাওয়া করেছিল সেই এফ-১৬ বিমানকে। পরে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছিল সেই যুদ্ধবিমানটিকে। প্রমাণ হিসেবে আমরাম ক্ষেপণাস্ত্রের টুকরোও হাজির করে ভারতীয় বায়ুসেনা। বস্তুত, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার নিয়ে ইসলামাবাদের কাছ থেকে আগেই তথ্য চেয়েছিল আমেরিকা। পরে আমেরিকার পাবলিকেশন এজেন্সি ‘ফরেন পলিসি’ দাবি করে, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের কয়েকজন শীর্ষ আধিকারিক নাকি জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার দেওয়া তথ্যে গলদ রয়েছে। ইসলামাবাদের অস্ত্রভাণ্ডারে ঠিক কতগুলো এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে তার একটা সমীক্ষা নাকি চালিয়েছে আমেরিকা। গুণতিতে দেখা গেছে, একটিও নিখোঁজ নয়। পাকিস্তান অবশ্য প্রথম থেকেই ভারতের আনা অভিযোগ অস্বীকার করে আসছে। শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবহার করার শর্তেই মার্কিন সংস্থা লকহিড মার্টিনের থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছিল পাক সরকার। পাকিস্তানের দাবি ছিল, পাক যুদ্ধবিমানের যে ধ্বংসাবশেষ প্রমাণ হিসাবে দেখিয়েছিল ভারত, তা আদৌ মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ নয়। ওই যুদ্ধবিমান আসলে চিনের সঙ্গে যৌথ প্রযুক্তিতে তৈরি জেএফ-১৭ থান্ডার-এর অংশ। ওই অভিযানের ফুটেজও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছিলেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

```