Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুঃসাহসিক ঝাঁপ, স্কাইডাইভে ১৭ হাজার ফুট উচ্চতায় ল্যান্ড করে রেকর্ড বায়ুসেনার দুই অফিসারের

দ্য ওয়াল ব্যুরো: সি-১৩০ জে এয়ারক্রাফ্ট থেকে দুঃসাহসিক ঝাঁপ বায়ুসেনার দুই অফিসারের। প্যারাশুটে শরীরে ভাসিয়ে নামলেন লেহ-র দুর্গম খারদুংলা পাসে। উচ্চতা ১৭ হাজার ৯৮২ ফুট। এখনও পর্যন্ত এত উচ্চতায় ল্যান্ড করার নজির খুব কম। বৃহস্পতিবার বায়ুসেনা দি

দুঃসাহসিক ঝাঁপ, স্কাইডাইভে ১৭ হাজার ফুট উচ্চতায় ল্যান্ড করে রেকর্ড বায়ুসেনার দুই অফিসারের

শেষ আপডেট: 9 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সি-১৩০ জে এয়ারক্রাফ্ট থেকে দুঃসাহসিক ঝাঁপ বায়ুসেনার দুই অফিসারের। প্যারাশুটে শরীরে ভাসিয়ে নামলেন লেহ-র দুর্গম খারদুংলা পাসে। উচ্চতা ১৭ হাজার ৯৮২ ফুট। এখনও পর্যন্ত এত উচ্চতায় ল্যান্ড করার নজির খুব কম। বৃহস্পতিবার বায়ুসেনা দিবসে নতুন রেকর্ড গড়লেন উইং কম্যান্ডার গজানন্দ যাদব ও ওয়ারেন্ট অফিসার এ কে তিওয়ারি। বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়েছে, খারদুংলা পাসের মতো দুর্গম এলাকায় স্কাইডিভ ল্যান্ডিং রীতিমতো চ্যালেঞ্জের কাজ। প্রথম অত উচ্চতায় বাতাসের অক্সিজেনের মাত্রা কমে যায়। দ্বিতীয়ত, বায়ুর ঘনত্ব কম। শরীরের ভারসাম্য রাখাও কষ্টসাধ্য। তার উপরে দুর্গম পাহাড়ি এলাকায় ল্যান্ড করাও সহজ ব্যাপার নয়। এয়ারক্রাফ্ট থেকে ঝাঁপ দিয়ে শূন্যে দেহ ভাসিয়ে এবড়ো খেবড়ো পাহাড়ি এলাকায় ল্যান্ড করতে হলে শুধু প্রশিক্ষণই নয়, সাহসও দরকার। সেই অসম্ভবকেই সম্ভব করেছেন বায়ুসেনার দুই অফিসার। https://twitter.com/IAF_MCC/status/1314589594076102656 গত বছরই উইং কম্যান্ডার গজানন্দ যাদব ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছিলেন। তিনি একজন দক্ষ প্যারাশুট জাম্প ইনস্ট্রাকটর। পাশাপাশি, বায়ুসেনার স্কাইডাইভিং টিম ‘আকাশ গঙ্গা’র সদস্য। এখনও অবধি স্কাইডাইভিংয়ে ২৯০০ বার ঝাঁপ দিয়ে রেকর্ড করে ফেলেছেন উইং কম্যান্ডার গজানন্দ। [caption id="attachment_266861" align="alignnone" width="970"] উইং কম্যান্ডার গজানন্দ যাদব[/caption] এ বছর ৮৮ তম বায়ুসেনা দিবসের বিশেষ আকর্ষণ ছিল রাফাল ফাইটার জেট। ফ্রান্স থেকে কেনা পাঁচটি রাফাল ডানা মেলেছিল আকাশে। তাদের ঘিরে ছিল দুটি জাগুয়ার ও দুটি মিরাজ-২০০০ ফাইটার জেট। সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের প্রদর্শনও ছিল দেখার মতো। মোট ৫৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল কসরতে। তার মধ্যে ছিল ১৯টি ফাইটার জেট, ১৯টি হেলিকপ্টার, সাতটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, সূর্যকিরণ অ্যারোবিক টিমের সাতটি এয়ারক্রাফ্ট ইত্যাদি।

```