Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালাকোটে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০, মাল্টিরোল সিঙ্গল ইঞ্জিন এই ফাইটার জেট কেমন জানেন?

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাত। নিকশ অন্ধকারের মধ্যে ভারতীয় বায়ুসেনা প্রথম আঘাত হানল পাকিস্তানের বালাকোটে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আকাশপথে উড়ে গেল ১২টি মিরাজ ২০০০ ফাইটার জেট। মাত্র কয়েক মিনিটের অপারেশন। ভেঙে গুঁড়িয়ে গেল বালাকোটের একের পর

বালাকোটে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০, মাল্টিরোল সিঙ্গল ইঞ্জিন এই ফাইটার জেট কেমন জানেন?

শেষ আপডেট: 26 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাত। নিকশ অন্ধকারের মধ্যে ভারতীয় বায়ুসেনা প্রথম আঘাত হানল পাকিস্তানের বালাকোটে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আকাশপথে উড়ে গেল ১২টি মিরাজ ২০০০ ফাইটার জেট। মাত্র কয়েক মিনিটের অপারেশন। ভেঙে গুঁড়িয়ে গেল বালাকোটের একের পর এক জঙ্গি শিবির। জইশ, লস্কর-ই-তৈবা, হিজবুল ক্যাম্পের তাবড় জঙ্গি প্রশিক্ষক-সহ খতম হল ৩৫০ জন জঙ্গি। ভারতীয় সেনার দাবি, নিহত জঙ্গিদের মধ্যে ছিল কন্দহর বিমান ছিনতাইয়ের মূল চক্রী জইশ প্রধান মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার, শালা ইউসুফ আজহার ও জইশের কাশ্মীর মডিউলের মাথা মুফতি আজহার খান কাশ্মীরি। ’৭১-এর ভারত-পাক যুদ্ধের পর মঙ্গলবারই প্রথম ভারতীয় বায়ুসেনার কোনও বিমান পাকিস্তানের আকাশে হানা দিল। কার্গিল যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্পষ্ট নির্দেশ ছিল, সীমানা লঙ্ঘন করা চলবে না। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকও সংযম দেখায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বিমানহানার ব্যাপারে। তবে পুলওয়ামা ঘটনার কঠোর প্রত্যাঘাতের জন্য এ বার বোমারু বিমান মিরাজ ২০০০ কেই জঙ্গি নিকেশ অভিযানে পাঠায় ভারতীয় বায়ুসেনা। প্রায় তিন দশক ধরে ভারতীয় বায়ুসেনার অন্যতম হাতিয়ার এই মিরাজ ২০০০ ফাইটার জেট। মাল্টিরোল সিঙ্গল ইঞ্জিন এই জেটটির নির্মাতা ফ্রান্সের দাসো এভিয়েশন। পরে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের হাতে আসে মিরাজ। ১৯৭০ সালের শেষের দিকে লাইটওয়েট ফাইটার হিসেবে মিরাজের জন্ম। এর আগে ফ্রান্সের বায়ুসেনার ভাঁড়ারে ছিল ‘মিরাজ ৩’। লাইটওয়েট ফাইটারের আধুনিকীকরণের পর এটাই হয়ে ওঠে বায়ুসেনার সেরা অস্ত্র। পরবর্তীকালে মিরাজ ২০০০এন (Mirage 2000N), মিরাজ ২০০০ডি (Mirage 2000D), মিরাজ ২০০০সি (Mirage 2000C), মিরাজ ২০০০বি (Mirage 2000B), মিরাজ ২০০০-৫এফ (Mirage 2000-5F), মিরাজ ২০০০ই (Mirage 2000E) স্ট্রাইক ভ্যারিয়ান্ট তৈরি হয়। বিশ্বের প্রায় ন’টি দেশে রয়েছে ৬০০রও বেশি এই ফাইটার জেট। ১৯৮৫ সালে ভারতীয় বায়ুসেনার হাতে আসে মিরাজ ২০০০। প্রথমে ৪০টি মিরাজ যুদ্ধবিমান কিনেছিল ভারত। পরে কেনা হয় আরও ১০টি। ২০১১ সালে এই যুদ্ধবিমানকে আরও আধুনিক করতে চুক্তিও হয় ফরাসি সংস্থা দাসোর সঙ্গে। মূলত বোমারু বিমান হিসেবেই কাজ করে মিরাজ ২০০০। এটি মাল্টিরোল ফাইটার জেট, অর্থাৎ একদিকে যেমন আকাশে অন্য বিমানের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করতে সক্ষম, তেমনি নিখুঁত আঘাত হানতে পারে মাটিতে চলমান কোনও বস্তুর উপরেও। মিরাজ সাধারণত একজন পাইলটকে নিয়ে উড়তে পারে। তবে প্রয়োজনে দু’জন পাইলটও এটিকে নিয়ন্ত্রণ করতে পারে। গতিবেশ ঘণ্টায় প্রায় ২৩৩৬ কিলোমিটার। ৭৫০০ কিলোগ্রাম ওজনের এই ফাইটার জেট ১৭,০০০ কিলোগ্রাম ওজন নিয়ে আকাশে উড়তে সক্ষম। ক্ষেপণাস্ত্র, রকেট ও লেসার নিয়ন্ত্রিত বোমা পরিবহণ ও নিক্ষেপণ করতে পারে মিরাজ ২০০০।  এই যুদ্ধবিমানের পাইলটের হেলমেটে থাকে ডিসপ্লে, যার সাহায্যে তিনি সুপারইমপোজড রাডার ডেটা দেখতে পারেন, ককপিটে আলাদা করে ডিসপ্লে থাকার প্রয়োজন হয় না। হেলমেটের সঙ্গে লাগালো ডিসপ্লে একই সঙ্গে নেভিগেশন ও বোমা নিক্ষেপ নিয়ন্ত্রণ করে। মিরাজ-২০০০সি-র ক্ষেত্রে আবার ককপিটেই থাকে Sextant VE-130 হেড-আপ ডিসপ্লে। যার নীচে মাঝ বরাবর থাকে রাডার স্ক্রিন। এর সাহায্যে জেটের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি, লক্ষ্যবস্তকে নিপুণ নিশানায় আনা যায়। ভারতীয় বায়ুসেনা সূত্র জানাচ্ছে, এটি মিগ যুদ্ধবিমানের চেয়ে শুধু উন্নতই নয়, পাকিস্তানের বায়ুসেনা বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানকে রীতিমতো পাল্লা দিতে পারে মিরাজ ২০০০ ফাইটার জেট। আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য এই যুদ্ধবিমান একেবারে পারফেক্ট। মিরাজ ২০০০-এ রয়েছে Thales RDY (radar Doppler multi-target) যা মাটিতে থাকা যে কোনও বস্তুর নিখুঁত মানচিত্র এঁকে ফেলতে পারে এবং ১০০ শতাংশ সঠিক নিশানা লাগাতে পারে। কার্গিল যুদ্ধে টলোলিং ও বাটালিক জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল মিরাজ ২০০০ ফাইটার জেট।

```