Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুট পরাচ্ছো কেন, গলা কেটে দেব,' মেজাজ হারিয়ে দলের কর্মীকে ধমক হরিয়ানার মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। দিন কয়েক আগেই কাশ্মীরি মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এ বার কাস্তে তুলে দলের কর্মীকে পেল্লায় ধমক দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। শুধু ধমক নয়, রীতিমতো গলা কেটে নেওয়ার হুম

মুকুট পরাচ্ছো কেন, গলা কেটে দেব,' মেজাজ হারিয়ে দলের কর্মীকে ধমক হরিয়ানার মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 10 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। দিন কয়েক আগেই কাশ্মীরি মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এ বার কাস্তে তুলে দলের কর্মীকে পেল্লায় ধমক দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। শুধু ধমক নয়, রীতিমতো গলা কেটে নেওয়ার হুমকি দিলেন। তাও আবার শয়ে শয়ে লোকের সামনে। দলের প্রচার মিছিলে। আসন্ন হরিয়ানার বিধানসভার নির্বাচন ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে বিজেপির অন্দরে। জন আশীর্বাদ যাত্রার কর্মসূচী নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্যের নানা প্রান্তে মিটিং-মিছিল করছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। বুধবার এমনই একটি প্রচার মিছিলে আচমকাই মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এই ঘটনার ভিডিও নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে হরিয়ানা কংগ্রেস। এই ভিডিওতে দেখা গেছে, গাড়িতে চেপে ভাষণ দিতে দিতে যাচ্ছেন খট্টর। পাশে দাঁড়িয়ে থাকা দলেরই এক কর্মী তাঁর হাতে কাস্তে তুলে দিলেন। অন্য পাশের একজন কায়দা করে তাঁর মাথায় রূপোর মুকুট পরাতে গিয়েছিলেন। তখনই ক্ষেপে ওঠেন মুখ্যমন্ত্রী। কাস্তে তুলে চেঁচিয়ে ওঠেন "কে বলেছে মুকুট পরাতে। গলা কেটে ফেলবো।" https://twitter.com/INC__Haryana/status/1171688227498950658?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1171688227498950658&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fpolitics%2Fi-will-slash-your-neck-haryana-cm-loses-his-cool-at-party-worker-cong-says-ego-harmful-for-health-2305325.html হরিয়ানা মুখ্যমন্ত্রীর এ হেন আচরণ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। বিরোধীদের দাবি, যে মুখ্যমন্ত্রী জনসমক্ষে সংযম ধরে রাখতে পারেন না, তিনি রাজ্য চালাবেন কী করে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার দাবি, "দলের কর্মীদের সঙ্গেই যদি এমন ব্যবহার হয়, তবে আমজনতার সঙ্গে উনি কেমন আচরণ করবেন বোঝাই যাচ্ছে।" বিরোধীদের দাবি-অভিযোগ অবশ্য বিশেষ গায়ে মাখেননি মুখ্যমন্ত্রী। তাঁর সাফ জবাব, "দলেরই যে কেউ যদি আমাকে রূপোর মুকুট পরাতে যায় তাহলে আমি রাগ দেখাবই। ক্ষমতায় আসার পরে এই সব রীতি বন্ধ করতে চাই।" এরই সঙ্গে তাঁর দাবি, "যাকে বকেছি, সে আমার দলের অনেক পুরনো কর্মী। আমার কথায় রাগ করে না।"

```