Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অসমে এনআরসি সফল হলে ত্রিপুরাতেও করব, বললেন বিপ্লব দেব

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নাগরিকপঞ্জি করে অসম সরকার যদি সফল হয়, তাহলে ত্রিপুরাতেও তা করা হবে।  শনিবার এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এনআরসি নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের নানা রাজ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে।  এই

অসমে এনআরসি সফল হলে ত্রিপুরাতেও করব, বললেন বিপ্লব দেব

শেষ আপডেট: 6 October 2018 21:30

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নাগরিকপঞ্জি করে অসম সরকার যদি সফল হয়, তাহলে ত্রিপুরাতেও তা করা হবে।  শনিবার এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এনআরসি নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের নানা রাজ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে।  এই অবস্থায় বিপ্লব দেবের মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে পর্যবেক্ষকদের ধারণা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে কী ঘটছে, সেদিকে সকলে লক্ষ রাখছে।কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট এবং দেশের মানুষ, সবাই দেখছে এনআরসি সফল হয় কিনা। অসম ও উত্তর-পূর্ব ভারতে যে বাংলাদেশিরা বেআইনিভাবে বাস করছে, তাদের চিহ্নিত করতে জাতীয় নাগরিকপঞ্জি সাহায্য করবে বলে কেন্দ্রীয় সরকার মনে করে।  অসমে ওই নাগরিকপঞ্জির খসড়া প্রকাশিত হয়েছে ৩০ জুলাই।  তাতে ৪০ লক্ষ অসমবাসীর নাম বাদ গিয়েছে। বিপ্লব দেব বলেছেন, এনআরসি হবে কিনা স্থির করবে কেন্দ্রীয় সরকার। যদি কেন্দ্র এমন আইন পাশ করে আমি ত্রিপুরায় তা প্রয়োগ করব। গত বৃহস্পতিবার ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা নামে একটি দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। ত্রিপুরায় এনআরসি করার দাবি জানান।  রাজনাথ অবশ্য তাঁদের কোনও প্রতিশ্রুতি দেননি।

```