Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে বাড়ছে, করোনা আক্রান্তের সংখ্যা, কেজরিওয়াল বললেন, আমি উদ্বিগ্ন নই

দ্য ওয়াল ব্যুরো : এক সপ্তাহ আগেই দিল্লিতে আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তারপর শহরে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, রাজধানীতে করোনা সংকট নিয়ন

দিল্লিতে বাড়ছে, করোনা আক্রান্তের সংখ্যা, কেজরিওয়াল বললেন, আমি উদ্বিগ্ন নই

শেষ আপডেট: 25 May 2020 10:13

দ্য ওয়াল ব্যুরো : এক সপ্তাহ আগেই দিল্লিতে আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তারপর শহরে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, রাজধানীতে করোনা সংকট নিয়ন্ত্রণেই আছে। যদিও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু মৃত্যুর সংখ্যা যদি বেশি হত কিংবা আক্রান্তদের বেশিরভাগ যদি গুরুতর অসুস্থ হতেন, একমাত্র তাহলেই বলা যেত, পরিস্থিতি উদ্বেগজনক। করোনা মোকাবিলায় দিল্লি সরকারের প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, সরকারি হাসপাতালে এই মুহূর্তে কোভিড ১৯ রোগীদের জন্য ৩৮২৯ টি বেড আছে। অক্সিজেন সিলিন্ডার আছে ৩১৬৪ টি। প্রায় ১৫০০ বেডে করোনা রোগী ভর্তি আছেন। আড়াই হাজার বেডে কোনও রোগী নেই। বেসরকারি হাসপাতালগুলি সম্পর্কে তিনি বলেন, সেখানে করোনা রোগীদের জন্য ৬৭৭ টি বেড আছে। তার মধ্যে ৫০৯ টিতে রোগী আছেন। শহরে ১১৭ টি প্রাইভেট হসপিটালকে বলা হয়েছে, অন্তত ২০ শতাংশ বেড যেন করোনা রোগীদের জন্য রিজার্ভ করে রাখা হয়। কেজরিওয়ালের কথায়, “এর ফলে করোনা আক্রান্তদের জন্য আরও ২ হাজার বেড সংরক্ষণ করা সম্ভব হয়েছে।” মুখ্যমন্ত্রীর দাবি, দিল্লিতে করোনা আক্রান্তদের বেশিরভাগের শরীরে রোগের লক্ষণ খুবই মৃদু। অনেকের শরীরে রোগের কোনও লক্ষণই নেই। ৩ হাজারের বেশি রোগী বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। তাঁর কথায়, “যাঁদের রোগ গুরুতর নয় অথবা শরীরে রোগের কোনও চিহ্ন নেই, তাঁরা বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। এরকম রোগীর সংখ্যা ৩৪১৪।” পরে কেজরিওয়াল বলেন, ১৭ মে দিল্লিতে লকডাউন শিথিল করা হয়। প্রশাসন তখনই জানত, এর ফলে কোভিড ১৯ রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। এক সপ্তাহ বাদে বলা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভয়ের কিছু নেই। গত এক সপ্তাহে দিল্লিতে ৩৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠেছেন প্রায় ১৫০০ জন। মুখ্যমন্ত্রীর কথায়, “নতুন করে অনেকে আক্রান্ত হচ্ছেন ঠিকই, কিন্তু সেরেও উঠছেন অনেকে। ১৭ মে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া কোভিড ১৯ রোগীর সংখ্যা ছিল ১৭৫০। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার। অর্থাৎ এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ২৫০ জন করোনা রোগী।”

```