Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আম্বানির ফাইল সইয়ের জন্য কাশ্মীরে ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাই: সত্যপাল

দ্য ওয়াল ব্যুরো: আইন-বহির্ভূত ভাবে দুটি ফাইলে সই করে দেওয়ার জন্য ৩০০ কোটি (300 crore) টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল সত্যপাল মালিককে! এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। সেই সঙ্গে তিনি বলেছেন, ওই বিশেষ ফাইলদুটির একটি ছ

আম্বানির ফাইল সইয়ের জন্য কাশ্মীরে ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাই: সত্যপাল

শেষ আপডেট: 22 October 2021 07:51

দ্য ওয়াল ব্যুরো: আইন-বহির্ভূত ভাবে দুটি ফাইলে সই করে দেওয়ার জন্য ৩০০ কোটি (300 crore) টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল সত্যপাল মালিককে! এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। সেই সঙ্গে তিনি বলেছেন, ওই বিশেষ ফাইলদুটির একটি ছিল আম্বানির অন্যটি আর এক আরএসএসের বড় আধিকারিকের। সত্যপাল মালিক ২০১৮ সালের অগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে গোয়ায় বদলি করা হয়। এই সময়কালের মধ্যে ফাইলদুটিতে অনুমোদন দিয়ে দিলে তিনি ওই ঘুষের টাকা পেতেন বলে দাবি করেন তিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সত্যপাল মালিকের একটি ভিডিও টুইটারে প্রকাশিত হয়। তাতেই তাঁকে বলতে শোনা যায়, "আমি জম্মু ও কাশ্মীরে দায়িত্ব নেওয়ার পরপরই দুটি ফাইল আমার হাতে আসে। একটিতে আম্বানি জড়িত ছিলেন এবং অন্যটিতে সংঘের একজন বিশিষ্ট কর্মকর্তা ছিলেন। আমাকে বলা হয়েছিল যে এই দুটি ফাইলেই স্ক্যাম জড়িয়ে আছে। আমার দফতরের অফিসাররা আমায় বলেছিলেন, ফাইল দুটি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি ১৫০ কোটি টাকা করে মোট ৩০০ কোটি টাকা পাব। আমি বলেছিলাম, আমি ৫টা পাঞ্জাবি-পায়জামা নিয়ে এখানে এসেছি, তাই নিয়েই যাব।” রবিবার রাজস্থানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এই কথাগুলি বলেন সত্যপাল মালিক। জানান, ফাইল তিনি সই করেননি। সেই অনুষ্ঠানের ভিডিওই বৃহস্পতিবার টুইটারে প্রকাশিত হয়। দেখুন সেই ভিডিও। https://twitter.com/prabodh74376208/status/1451207763359453189 আরিয়ানের মাদক-কাণ্ডে আজও জেরা অনন্যা পাণ্ডেকে, ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত কোন দুর্নীতির ফাইল ছিল সেই দুটি? সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল যে ফাইলগুলির কথা উল্লেখ করছিলেন তার মধ্যে একটি ছিল প্রাক্তন রাজ্যের সরকারি কর্মচারী, সাংবাদিক এবং পেনশনভোগীদের স্বাস্থ্য বিমা সম্পর্কিত। এই বিষয়ে রিলায়েন্স জেনারেল ইনসিওরেন্সের সহ্গে চুক্তি করেছিল জম্মু-কাশ্মীর সরকার। রিলায়েন্স হল অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের একটি অংশ। এই চুক্তি সত্যপাল মালিক বাতিল করেছিলেন, সই করেননি। আর একটি ফাইল কী সম্পর্কিত, তা অবশ্য জানা যায়নি। সত্যপাল আরও বলেন, "আমি যদি কাশ্মীরে কোনও দুর্নীতি করতাম, ইডি এবং আয়কর বিভাগ আমার বাড়িতে পৌঁছে যেত। এখনও হয়তো যেতে পারে কোনও না কোনও অজুহাতে। কিন্তু আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমার কোথাও কোনও কিছু লুকোনো নেই।" এই ভিডিওতে সত্যপাল মালিককে এ-ও বলতে শোনা যায়, কৃষক আন্দোলন নিয়ে তিনি কৃষকদের পক্ষেই কথা বলেছেন নির্ভয়ে। এমনকি এজন্য নিজের প্রশাসনিক পদ ত্যাগ করতেও তিনি পিছপা নন বলে জানিয়েছেন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```