দ্য ওয়াল ব্যুরো : অভিনেত্রী তনুশ্রী দত্তের পরে যৌন হেনস্থা সরব হলেন আর এক পুরানো দিনের নায়িকা। অনেকের ধারণা, হলিউডের মতো বলিউডেও শুরু হতে চলেছে 'মি টু' ক্যাম্পেন ক্যাম্পেন। এর পরে একে একে মুখ খুলবেন আরও অনেকে।
আপাতত যিনি মুখ খুলেছেন, তিনি পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট। তিনি শনিবার জানিয়েছেন, এক বন্ধু প্রকাশ্যে যৌন হেনস্থা করেছিলেন তাঁকে ।
তাঁর কথায়, আপনি হয়ত ভাবছেন, শত্রু দূরে আছে । কিন্তু সে হয়ত আপনার পাশেই বসে আছে । মহিলাদের হতে হবে স্মার্ট, পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এবং প্রয়োজনে হেনস্থাকারীকে মোকাবিলা করতে হবে ।
একটি পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে শনিবার জীবনের অনেক কথা খুলে বলেন পূজা । তিনি জানান, এক মদ্যপের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল । সে তাঁকে নিয়মিত মারধর করত । সহ্য করতে না পেরে তিনি যখন প্রকাশ্যে সেই অত্যাচারের কথা বললেন, বলিউডে অনেকেই মন্তব্য করল, আপনি ব্যক্তিগত ব্যাপারগুলো প্রকাশ্যে আনছেন কেন?