Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর পাশেই মঞ্চে অমর, অখিলেশ-মায়াবতীকে কটাক্ষ

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিং ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বিজেপির সঙ্গে।  শেষপর্যন্ত তিনি প্রকাশ্যেই গেরুয়া ব্রিগেডের প্রতি সমর্থন জানালেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্

মোদীর পাশেই মঞ্চে অমর, অখিলেশ-মায়াবতীকে কটাক্ষ

শেষ আপডেট: 31 July 2018 07:22

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিং ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বিজেপির সঙ্গে।  শেষপর্যন্ত তিনি প্রকাশ্যেই গেরুয়া ব্রিগেডের প্রতি সমর্থন জানালেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতীর জোটকে 'বাবুয়া-বুয়া' বলে বিদ্রুপ করতেও ছাড়লেন না। বাবুয়া মানে খোকা । বাবুয়া বলে তিনি অখিলেশকে বুঝিয়েছেন। বুয়া শব্দটির অর্থ পিসি। ওই শব্দটির দ্বারা মায়াবতীকে বোঝানো হয়েছে। সোমবার লখনৌতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে ছিলেন অমর সিংও। কয়েকদিন আগে বিরোধীরা অভিযোগ করেছেন, মোদী শিল্পপতিদের সঙ্গে ছবি তুলতে পছন্দ করেন। মোদী তার জবাবে বলেন, কারা গোপনে শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ রাখে জানেন অমর সিং। এরপরে ভাষণ দিতে উঠে অমর সিং বলেন, আমি কেন্দ্রে মোদী এবং রাজ্যে যোগী আদিত্যনাথকে সমর্থন করি। কেন তাঁদের সমর্থন করেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমি সুস্থ ও সংবেদনশীলতার রাজনীতিতে বিশ্বাসী।  উত্তরপ্রদেশে কংগ্রেসের বিশেষ ক্ষমতা নেই।  এসপি এবং বিএসপি একই মুদ্রার দুইটি পিঠ।  দুটি দলই জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী। তারা মনে করে, ধর্মনিরপেক্ষতা মানে একটি সম্প্রদায়কে তোয়াজ করা।  জনগণকে স্থির করতে হবে, তাঁরা মোদী না বাবুয়া-বুয়া, কাকে পছন্দ করবেন।

```