Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলাম! অধীর-গড়ে স্বীকারোক্তি শুভেন্দুর

আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকেও। শুভেন্দুর দাবি, "মুর্শিদাবাদ থেকে এবার লোকসভায় যাবে বিজেপির প্রার্থী। মুর্শিদাবাদ আর কংগ্রেসের থাকবে না।" সারা দেশে কংগ্রেস সাকুল্যে ২০ টি আসনও পাবে না বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলাম! অধীর-গড়ে স্বীকারোক্তি শুভেন্দুর

শেষ আপডেট: 20 March 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। বিভিন্ন সভা সমাবেশ থেকে হামেশাই একথা বলে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবার তৃণমূলের বাড়বাড়ন্তের জন্য প্রকাশ্য মঞ্চ থেকে নিজের ভুল স্বীকার করে নিলেন শুভেন্দু। বুধবার বহরমপুরের করিমপুরে দলীয় সভা করেন বিরোধী দলনেতা। সেখানেই শুভেন্দু বলেন, “তৃণমূলের হয়ে কাজ করে তখন ভুল করেছিলাম।”

খানিক থেমে ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, এই জলঙ্গি, ডোমকলে তৃণমূলের কোনও সংগঠন ছিল না। দিনের পর দিন এলাকায় থেকে তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলাম। এটা আমার ভুল ছিল।

তৃণমূল এবং সিপিএমকে এদিন এক বন্ধনীতে রেখে শুভেন্দুর দাবি, “তৃণমূলের বিকল্প সিপিএম নয়। কারণ, সিপিএমকে ভোট দেওয়া মানে তো তৃণমূলের হাত শক্ত করা।”

বহরমপুরের বিদায়ী সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীরের গড়ে এবারে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ইউসুফের বাড়ি গুজরাতে। নাম না করে শুভেন্দুর খোঁচা, “তৃণমূলের এতই দুর্দশা যে গুজরাত থেকে প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে।”

বিরোধী দলনেতা আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকেও। শুভেন্দুর দাবি, "মুর্শিদাবাদ থেকে এবার লোকসভায় যাবে বিজেপির প্রার্থী। মুর্শিদাবাদ আর কংগ্রেসের থাকবে না।" সারা দেশে কংগ্রেস সাকুল্যে ২০ টি আসনও পাবে না বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।


```