Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

‘দেবের সিনেমা দারুণ লেগেছে, টিকিট কেটে দেখলাম’, এজলাসে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

হাইকোর্টে এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, দেবের সিনেমা খুব ভাল লেগেছে।

‘দেবের সিনেমা দারুণ লেগেছে, টিকিট কেটে দেখলাম’, এজলাসে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 8 February 2024 20:45

দ্য ওয়াল ব্যুরো: গুরুগম্ভীর এজলাসে উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা আউরেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চেনা বিচারপতির অচেনা রূপ দেখেছিল হাইকোর্ট। এবার ভরা এজলাসে সিনেমা নিয়েও মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টে এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, দেবের সিনেমা খুব ভাল লেগেছে। টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখেছেন।

বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বলেন, ৭০ টাকা দিয়ে টিকিট কেটে দেবের সিনেমা দেখেছেন। তাঁর দারুণ লেগেছে। বিচারপতির মুখে প্রশংসা শুনে এদিন দিল্লিতে সংসদে দাঁড়িয়ে দেব বলেছেন, “আমার কাছে বিরাট গর্বের ব্যাপার। উনি যে ভাল বলেছেন, তাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।” দেবের কথায়, “সিনেমার যে কোনও চরিত্র যদি কারও ভাল লাগে এবং সেই তিনি যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হন, তাহলে সেটা খুবই গর্বের বিষয়। তাঁর প্রতিটা শব্দ আগামীদিনে আরও ভাল কাজ করার উৎসাহ দেবে।”

বস্তুত আজই সংসদে এসে দেব ঘোষণা করেছেন, তাঁর আজ পার্লামেন্টে শেষ দিন। তিনি থাকুন বা না থাকুন, ঘাটালের মানুষজনের কষ্ট যেন দূর হয়, তা দেখার অনুরোধ করেছেন সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে, দেব সংসদে দাঁড়িয়ে বলেছেন, "দলগত মতামত বা পার্টির মতকে সরিয়ে রেখে সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটালের বন্যাবিধ্বস্ত মানুষজন কষ্টে আছেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট যেন দূর হয়।”


```