Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কুন্তলের জন্যই ফেঁসে গেলাম! আদালতে যাওয়ার পথে আফসোস মানিক ঘনিষ্ঠ তাপসের

এদিন আদালতে যাওয়ার পথে তাপস দাবি করেন, “কুন্তল তো কালীঘাটের কাকুর নামেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে বুঝতে পারছি না।’’ 

কুন্তলের জন্যই ফেঁসে গেলাম! আদালতে যাওয়ার পথে আফসোস মানিক ঘনিষ্ঠ তাপসের

শেষ আপডেট: 28 November 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মুখ খুললেন ধৃত তাপস মণ্ডল। মঙ্গলবার আদালতে যাওয়ার পথে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু  এবং কুন্তল ঘোষকে নিশানা করেন তিনি। আক্ষেপের সুরে তাপসকে বলতে শোনা যায়, “কুন্তলের জন্যই ফেঁসে গেলাম!”

নিয়োগ মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক, নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস।

এদিন আদালতে যাওয়ার পথে তাপস দাবি করেন, “কুন্তল তো কালীঘাটের কাকুর নামেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে বুঝতে পারছি না।’’ 

কে এই তাপস মণ্ডল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। বেশ কয়েকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তাপসের কাছ থেকেই কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই সূত্রে কুন্তলকে হেফাজতে নেয় সিবিআই।

এরপরই তাপসের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন কুন্তল। এ ব্যাপারে তদন্তকারীদের একাধিক তথ্যও দেন তিনি। এরপরই টানা জেরা করে দুর্নীতিতে জড়িত এবং তথ্য গোপনের অভিযোগে সিবিআই গ্রেফতার করে মানিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে।


```