Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি ২০ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের আইকার্ড বদলাচ্ছে! 'ইন্ডিয়া'র জায়গায় বসছে 'ভারত'

দ্য ওয়াল ব্যুরো: এই সপ্তাহান্তেই নয়াদিল্লিতে বসছে জি ২০ সম্মেলনের আসর। তার আগে মঙ্গলবার সকাল থেকেই একটি শব্দ নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। তা হল ‘ইন্ডিয়া’। সূত্রের খবর, ইন্ডিয়া নামের বদলে এবার পাকাপাকিভাবেই ‘ভারত’ নামটি ব্যবহার করতে চায় কেন্দ

জি ২০ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের আইকার্ড বদলাচ্ছে! 'ইন্ডিয়া'র জায়গায় বসছে 'ভারত'

শেষ আপডেট: 5 September 2023 17:57

দ্য ওয়াল ব্যুরো: এই সপ্তাহান্তেই নয়াদিল্লিতে বসছে জি ২০ সম্মেলনের আসর। তার আগে মঙ্গলবার সকাল থেকেই একটি শব্দ নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। তা হল ‘ইন্ডিয়া’। সূত্রের খবর, ইন্ডিয়া নামের বদলে এবার পাকাপাকিভাবেই ‘ভারত’ নামটি ব্যবহার করতে চায় কেন্দ্রীয় সরকার। এই বিষয়টিতে আরও ইন্ধন দেয় রাষ্ট্রপতির চিঠি। যেখানে বড় বড় হরফে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এরমধ্যেই খবর, জি ২০ সম্মেলনে সমস্ত ভারতীয় প্রতিনিধি এবং আমলাদের পরিচয়পত্রেও (G20 Summit Indian I-Cards) বদল আসছে। সেখানেও ‘ইন্ডিয়া’ নামের বদলে ‘ভারত’ শব্দটি বসানো হচ্ছে।

https://twitter.com/Indian_Analyzer/status/1699085451037135292?s=20

নয়াদিল্লিতে জি ২০ রাষ্ট্রগোষ্ঠীগুলির সম্মেলন বসতে চলেছে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর। এই সম্মেলন চলার সময়েই রাষ্ট্রপতি ভবনে একটি নৈশভোজের আয়োজন হয়েছে। মঙ্গলবার সেই নৈশভোজের যে আমন্ত্রণপত্র রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে 'প্রেসিডেন্ট অব ভারত'। তার পরই নতুন কৌতূহল তৈরি হয়েছে, যে ইন্ডিয়া নামটি কি পাকাপাকি ছেড়ে দেবে ভারত?

বিরোধী জোটের নাম ইন্ডিয়া দেওয়া ইস্তক জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে উঠেছে। ইন্ডিয়া নাকি ভারত! নরেন্দ্র মোদী ও তাঁর অনুগামীরা ইন্ডিয়া শব্দটিকে কখনও ঔপনিবেশিক বোঝা বলছেন, কখনও বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জুড়ে দেখাতে চাইছেন। সাত-পাঁচ এই বিতর্ক পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এবার রাষ্ট্রপতি ‘ভারত’ নাম ব্যবহার করাতেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন বলেন, সংবিধানের প্রথম ধারাতেই বলা হয়েছে, “ইন্ডিয়া অর্থাৎ ভারত হল রাজ্যগুলির একটি সঙ্ঘ। নরেন্দ্র মোদী জমানায় সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাই আক্রান্ত”। পাশাপাশি প্রশ্ন উঠছে, বিরোধী জোট 'ইন্ডিয়া' নাম রাখার জন্যই কি কেন্দ্র সরকার এই নামটি মুছে ফেলতে উদ্যত হল?

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তেমনই দাবি করেছেন। তিনি বলেন, "বিরোধী জোট ইন্ডিয়া নাম রাখায় ওরা দেশের নাম পাকাপাকি ভাবে ভারত করতে চাইছে। কিন্তু এবার যদি জোটের নাম ভারত রাখা হয়, তাহলে ওরা কী করবে? দেশের নাম বদলে বিজেপি করে দেবে?"

জি-২০ আসর বসবে ভারত মন্ডপমে! নয়াদিল্লির এই জায়গা সম্পর্কে ৫ অজানা তথ্য


```