দ্য ওয়াল ব্যুরো : বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়া অরফ্যানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে জেলে আছেন খালেদা। ওই মামলায় তিনি জামিন পেয়েছেন। কিন্তু তাঁর নামে আরও কয়েকটি মামলা থাকায় জেল থেকে ছাড়া পাননি। বিএনপি কর্মীরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।
শেখ হাসিনাকে এসম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপি বরং প্রমাণ করুক ওই ট্রাস্টের টাকা খালেদা নেননি। তাছাড়া আমি কাউকে মুক্তি দিতে পারি না। তারা মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারে।