Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Breaking # আমি মন্ত্রী হতে পারব না, টুইট করে জানালেন জেটলি

দ্য ওয়াল ব্যুরো : লোকসভা ভোটে এনডিএ-র বিপুল জয়ের পরে নানা মহলে প্রশ্ন উঠেছিল, অরুণ জেটলি কি ফের অর্থমন্ত্রী হচ্ছেন? তিনি গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। ক'দিন আগে অবশ্য তাঁকে অর্থমন্ত্রকের অফিসারদের সঙ্গে মিটিং করতে দেখা গিয়েছিল। বুধবার দুপু

Breaking # আমি মন্ত্রী হতে পারব না, টুইট করে জানালেন জেটলি

শেষ আপডেট: 29 May 2019 07:52

দ্য ওয়াল ব্যুরো : লোকসভা ভোটে এনডিএ-র বিপুল জয়ের পরে নানা মহলে প্রশ্ন উঠেছিল, অরুণ জেটলি কি ফের অর্থমন্ত্রী হচ্ছেন? তিনি গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। ক'দিন আগে অবশ্য তাঁকে অর্থমন্ত্রকের অফিসারদের সঙ্গে মিটিং করতে দেখা গিয়েছিল। বুধবার দুপুরে টুইট করে জেটলি নিজেই সব জল্পনার অবসান ঘটালেন। তিনি জানিয়ে দিলেন, আমি মন্ত্রী হচ্ছি না। চিকিৎসার জন্য তাঁকে আরও সময় দিতে হবে। তাই আমি মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারব না। জেটলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বলেছেন, স্বাস্থ্যের কারণে নতুন এনডিএ সরকারে থাকতে পারবেন না। চিঠিটি তিনি টুইটারে পোস্ট করেছেন। https://twitter.com/arunjaitley/status/1133640001088974848 চিঠিতে লেখা হয়েছে, গত পাঁচ বছর আমি আপনার সরকারে বিশেষ দায়িত্বে ছিলাম। এটা আমার পক্ষে অত্যন্ত সম্মানের বিষয়। এনডিএ আমাকে আগেও সরকারে ও দলে নানা গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। সেজন্য আমি কৃতজ্ঞ। এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারি না। এরপরেই প্রাক্তন অর্থমন্ত্রী তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, গত ১৮ মাস ধরে আমি গুরুতর অসুস্থ।  চিকিৎসকরা আমাকে অনেকাংশে সুস্থ করে তুলেছেন। লোকসভা ভোটের প্রচার শেষ হলে আপনি যখন কেদারনাথের উদ্দেশে রওনা হন, আমি আপনার সঙ্গে দেখা করেছিলাম। আপনাকে মৌখিকভাবে জানিয়েছিলাম, ভোটের প্রচারের সময় দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল, আমি তা পালন করেছি। কিন্তু আগামী কয়েকদিন আমাকে কোনও দায়িত্ব না দিলে ভালো হয়। তাহলে আমি নিজের চিকিৎসার দিকে আরও নজর দিতে পারব। মোদীর প্রশংসা করে জেটলি লিখেছেন, আপনার নেতৃত্বে বিজেপি ও এনডিএ বিপুলভাবে জয়ী হয়েছে। আগামীকাল নতুন সরকার শপথ নেবে। এরপর প্রাক্তন মন্ত্রী লিখেছেন, আমি আগে মৌখিকভাবে আপনাকে যে অনুরোধ করেছিলাম, এখন লিখিতভাবে সেই কথাটিই জানাচ্ছি। চিকিৎসার জন্য আমাকে প্রয়োজনীয় সময় দেওয়া হোক। আমি এখনকার মতো নতুন সরকারে কোনও দায়িত্ব নিতে পারছি না। শেষে জেটলি লিখেছেন, আমি সরকারে না থাকলেও বাইরে থেকে সরকার ও দলকে সাহায্য করতেই পারি। কারণ আগামী দিনে আমার হাতে যথেষ্ট সময় থাকবে। বৃহস্পতিবার শপথ নেবেন মোদী। তাঁর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে। জেটলি যে মন্ত্রী হচ্ছেন না, তা বুধবার জানা গেল। কিন্তু তাঁর জায়গায় কে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাবেন এখনও জানা যায়নি।

```