Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে গেলেই আমাকে পিটিয়ে মারবে, ভয় মেহুল চোকসির

দ্য ওয়াল ব্যুরো: দোহাই ধর্মাবতার। আমার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ফিরিয়ে নিন। ভারতে গেলে আমি গণধোলাইয়ে মারা পড়ব। আমার কোম্পানির কর্মচারীরা অনেকদিন মাইনে পায়নি। আমি অনেকের কাছে ধার নিয়ে শোধ করতে পারিনি। তারা আমাকে পেলেই পিটিয়ে মারবে

ভারতে গেলেই আমাকে পিটিয়ে মারবে, ভয় মেহুল চোকসির

শেষ আপডেট: 23 July 2018 12:38

দ্য ওয়াল ব্যুরো: দোহাই ধর্মাবতার। আমার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ফিরিয়ে নিন। ভারতে গেলে আমি গণধোলাইয়ে মারা পড়ব। আমার কোম্পানির কর্মচারীরা অনেকদিন মাইনে পায়নি। আমি অনেকের কাছে ধার নিয়ে শোধ করতে পারিনি। তারা আমাকে পেলেই পিটিয়ে মারবে। এই বলে সোমবার মুম্বইয়ে দুর্নীতি দমন আদালতের কাছে আবেদন পেশ করলেন পিএনবি কেলেঙ্কারির অন্যতম নায়ক মেহুল চোকসি। তিনি গীতাঞ্জলি জুয়েলার্স নামে এক সংস্থার মালিক ছিলেন। এখন কোথায় লুকিয়ে আছেন পুলিশ জানে না। তাঁর কৌঁসুলি আদালতে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে বলায় কেউ আশ্চর্য হয়নি। কিন্তু আবেদনের পক্ষে তিনি যে যুক্তি দেখিয়েছেন, তা সম্পূর্ণ অভাবিত। মেহুল চোকসির কৌঁসুলি আবেদনপত্রে লিখেছেন, ভারতে এখন ঘন ঘন গণধোলাইয়ে মৃত্যুর খবর শোনা যায়। প্রকাশ্যে জনতা অভিযুক্তের বিচার করে শাস্তি দেয়। আমার কৌঁসুলিকেও অনেকে পছন্দ করে না। এমনকী জেলে রাখলেও তাঁর বিপদ হতে পারে। হয়তো সহবন্দীরা তাঁকে পিটিয়ে মারবে। একই সঙ্গে মেহুল চোকসি জানিয়েছেন, তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে রাজি।  কিন্তু তিনি অসুস্থ। তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। দেশে ফিরলে তাঁর প্রাণের আশঙ্কা আছে। তাই দেশে ফিরতে পারছেন না। দুর্নীতি দমন আদালতের বিচারক এম এস আজমি এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটকে মেহুল চোকসির আবেদনের জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ১৮ অগাস্ট।

```