Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাধীনতা দিবসে রাজভবনের অনুষ্ঠানে অনুপস্থিত মমতা, রাজ্যপাল বললেন, আমি মর্মাহত

দ্য ওয়াল ব্যুরো : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে না আসায় আরও অনেকের মতো আমিও অবাক ও মর্মাহত হয়েছি। শনিবার সন্ধ্যায় এমনই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি লিখেছেন, আমরা যাতে স্বাধীনতা ও গণতন্ত্র লাভ কর

স্বাধীনতা দিবসে রাজভবনের অনুষ্ঠানে অনুপস্থিত মমতা, রাজ্যপাল বললেন, আমি মর্মাহত

শেষ আপডেট: 15 August 2020 15:30

দ্য ওয়াল ব্যুরো : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে না আসায় আরও অনেকের মতো আমিও অবাক ও মর্মাহত হয়েছি। শনিবার সন্ধ্যায় এমনই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি লিখেছেন, আমরা যাতে স্বাধীনতা ও গণতন্ত্র লাভ করি, সেজন্য স্বাধীনতা সংগ্রামীরা তাঁদের সর্বস্ব দিয়েছেন। তাঁদের সম্মান জানানোর জন্য আমাদের দলমতের উর্ধ্বে ওঠা উচিত। আমি ভাষা হারিয়ে ফেলেছি। https://twitter.com/jdhankhar1/status/1294645621257723905 এদিন রাজভবনের অনুষ্ঠানে গিয়েছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মমতা সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "এই দিনটি এবং প্রজাতন্ত্র দিবস আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। রাজ্যপালের এখানে বিকালে একটা চায়ের প্রোগ্রাম হয়। বিকালে আমরা আসতে পারব না বলে প্যারেডের পরে নিজেরাই চলে এসেছিলাম উইদাউট অ্যাপয়েন্টমেন্ট।" মমতার সঙ্গে রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অমিত শর্মা ও ডিজি বীরেন্দর। মুখ্যমন্ত্রী বলেন, "আমরা পাঁচজন মিলে অনেকক্ষণ ধরে রাজ্যপালের সঙ্গে আড্ডা দিয়ে গেলাম ও শুভেচ্ছা জানিয়ে গেলাম।" এদিন সকালে মমতা ছিলেন রেড রোডের অনুষ্ঠানে। রাজ্যপাল সেখানে যাননি। তিনি বারাসতের গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন।

```