দ্য ওয়াল ব্যুরো : ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসি প্রথমবার মুখ খুললেন সংবাদ মাধ্যমের কাছে। সংবাদ সংস্থার কাছে এক ভিডিও বার্তা পাঠিয়ে তিনি বলেছেন, এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। বিনা কারণে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
গত নভেম্বরে অ্যান্টিগুয়া নামে এক দেশের নাগরিক হয়েছেন মেহুল চোকসি। জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি ভারত ছেড়ে পালিয়ে গিয়েছেন। ১৫ জানুয়ারি তিনি অ্যান্টিগুয়ার নাগরিক হিসাবে শপথ নিয়েছেন। ২৯ জানুয়ারি ইডি মেহুল ও তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে ঠকিয়ে নেওয়ার মামলা করে। জুনে দুজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। তার পরে ইডি ইন্টারপোলের কাছে আবেদন করে, মেহুল চোকসি ও নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হোক। এখনও তা জারি করা হয়নি। গত সোমবারও ইডি থেকে ইন্টারপোলকে ফের একই অনুরোধ করা হয়েছে।
https://twitter.com/ANI/status/1039406286197215232