Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফাঁসির দাবিতে আমিও মিছিল করেছিলাম', আরজি কর নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মামলায় তিনিও যে ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন, তা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'ফাঁসির দাবিতে আমিও মিছিল করেছিলাম', আরজি কর নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 20 January 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মামলায় তিনিও যে ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন, তা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রায় ঘোষণা হওয়ার আগে থেকে তো কিছু বলব না। তবে ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম। সবাই করেছে।"

আরজি করের ঘটনার পর এ রাজ্যে আরও তিনটি খুন ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। তিনটি ক্ষেত্রেই রাজ্য পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে এবং তিনটি ক্ষেত্রেই আদালত অভিযুক্তদের ফাঁসির সাজা দিয়েছে। একথাও এদিন মনে করিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী বলেন, "আরজি কর মামলায় কী রায় হবে সেটা নির্ভর করবে তদন্তকারী সংস্থা কীভাবে কেসটি আদালতে উপস্থাপিত করেছে। তবে আমরা তো তিনটে কেসে পর পর ফাঁসি দিয়েছি। ৫৪ দিনের মধ্যে প্রত্যেকটা বিচার হয়েছে। রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রত্যেকটি মামলায় তদন্ত করেছে।"

প্রসঙ্গত, আরজি কর মামলার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই। পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করলেও খুন-ধর্ষণের মামলায় সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনও গ্রেফতারের ঘটনা ঘটেনি। যা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসকরাও।

পর্যবেক্ষকদের অনেকের মতে, তিনটি ধর্ষণ-খুনের মামলায় রাজ্য পুলিশের দক্ষতার প্রসঙ্গ টেনে কৌশলে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, হাওড়া থেকে হ্যালিপ্যাডে মুর্শিদাবাদের লালবাগে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে থেকে আলিপুর দুয়ারে যাবেন। এই প্রথম ডুয়ার্সে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করা হবে। 

একই সঙ্গে এদিন হাওড়ার জেলাশাসককে ধমক দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ডুমুর জোলা স্টেডিয়াম সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোডের নাম  ' শৈলেন মান্না সরণি' করার জন্য প্রায় একমাস আগে ঘোষণা করেছিলেন। তা সত্বেও সেখানে কেন নতুন বোর্ড লাগানো হয়নি এবং রাস্তার দুপাশে সৌন্দর্যায়নের কাজ কেন এখনও হল না, জেলাশাসকের কাছে তার কৈফিয়ৎও চান মুখ্যমন্ত্রী।


```