Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Hyundai Exter SUV: লঞ্চ হল ভারতে, কেনার আগে জেনে দিন গাড়ির দাম ও ফিচার

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় গাড়ির বাজারে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় এসইউভি। হুন্ডাই ভারতের বাজারে আনল নতুন মাইক্রো এসইউভি। ১০ জুলাই লঞ্চ করছে Hyundai Exter SUV। গাড়িটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে উৎসাহ তৈরি হয়েছে। এই গাড়ির কিছু ফিচার

Hyundai Exter SUV: লঞ্চ হল ভারতে, কেনার আগে জেনে দিন গাড়ির দাম ও ফিচার

শেষ আপডেট: 10 July 2023 10:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় গাড়ির বাজারে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় এসইউভি। হুন্ডাই ভারতের বাজারে আনল নতুন মাইক্রো এসইউভি। ১০ জুলাই লঞ্চ করছে Hyundai Exter SUV।

গাড়িটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে উৎসাহ তৈরি হয়েছে। এই গাড়ির কিছু ফিচার চোখ টেনেছে চারচাকা প্রেমীদের। Grand i10 Nios এবং i20 এর পর এবার বাজারে এল আসছে হুন্ডাইয়ের নতুন গাড়ি।

কী কী ফিচার থাকছে এই গাড়িতে (Hyundai Exter SUV)?

এই গাড়ির কেবিনে থাকছে ৮ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম। স্মার্টফোন কানেক্টিভিটি, সানরুফ, ভয়েস কমান্ড ইত্যাদি সুবিধা থাকছে এই গাড়ির কেবিনে। শুধু তাই নয়, গাড়ির মধ্যে অনেকটা স্পেস রয়েছে। এতে যাত্রীদের অনেক সুবিধা হবে।

এই গাড়িতে ১.২ লিটারের পেট্রল অটোমেটিক ও ম্যানুয়াল ট্রান্সমিশন, এই দুই বিকল্প পাবেন ক্রেতারা। পেট্রল ইঞ্জিন ছাড়াও এই গাড়ি সিএনজি ভেরিয়েন্টের সঙ্গে বিক্রি করবে হুন্ডাই। ম্যানুয়াল ট্রান্সমিশনে প্রতি লিটারে ১৯.৪ কিলোমিটার মাইলেজ এবং অটোমেটিক ট্রান্সমিশনে ১৯.২ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এই গাড়িতে।

ভারতের বাজারে এই গাড়ি প্রথমে মিলবে শুধু রেঞ্জার খাকি রঙে। যদিও পরে আরও কয়েকটি রঙের বিকল্প আনবে হুন্ডাই। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬ লাখ টাকা (এক্স শোরুম প্রাইস) থেকে। ১০ লাখ টাকার মধ্যেই মিলবে এই গাড়ি।

লুক ও ইঞ্জিনেই বাজিমাত! ভারতের বাজারে সেরা ৫ এসইউভি


```