বালাপুরের ২১ কেজির লাড্ডু নিলামে আজ, কী মাহাত্ম্য গণেশের এই প্রসাদের?
দ্য ওয়াল ব্যুরোঃ গণেশ পুজো (Ganesh Puja) শেষ হয়েছে। কিন্তু হাদরাবাদের বালাপুরে (Balapur) এখনও উৎসবের রেশ কাটেনি। কারণ পুজো শেষে সেখানে এবার নিলামের পালা। লাড্ডু (Laddu) নিলাম।
শিশুদের জ্বর বাড়ছে, সঙ্গে শ্বাসকষ্ট, জরুরি গাইডলাইন দিল স্বা
শেষ আপডেট: 19 September 2021 08:51
দ্য ওয়াল ব্যুরোঃ গণেশ পুজো (Ganesh Puja) শেষ হয়েছে। কিন্তু হাদরাবাদের বালাপুরে (Balapur) এখনও উৎসবের রেশ কাটেনি। কারণ পুজো শেষে সেখানে এবার নিলামের পালা। লাড্ডু (Laddu) নিলাম।
শিশুদের জ্বর বাড়ছে, সঙ্গে শ্বাসকষ্ট, জরুরি গাইডলাইন দিল স্বাস্থ্যভবন
বালাপুর গণেশ উৎসব সমিতিতে গণেশ পুজোয় যে লাড্ডু প্রসাদ হিসেবে ভগবানকে উৎসর্গ করা হয় তা আর পাঁচটা লাড্ডুর মতো নয়। এখানে বিশেষভাবে অর্ডার দিয়ে বিশালাকৃতির এক লাড্ডু প্রস্তুত করা হয় গণেশ পুজোর জন্য। য়ার সেই লাড্ডু প্রতিবছর পুজোর শেষ নিলামে তোলা হয়। আজ সেই নিলামের পালা।
বালাপুরে এবার ২১ কেজি ওজনের লাড্ডু গণেশ পুজোয় ভগবানকে দেওয়া হয়েছিল। গণেশ নিমজ্জন যাত্রার আগে তা নিলাম করা হবে প্রথা অনুযায়ী। পুজো প্যান্ডেলের মধ্যেই এই নিলাম হবে।
খাঁটি ঘি, শুকনো ফল ইত্যাদি দিয়ে বানানো হয় এই বিশেষ লাড্ডু। রুপোর এক পাত্রে তা রাখা হয় সযত্নে। নিলামে যে টাকা পাওয়া যায় তা দিয়ে প্রতিবছর বালাপুরের স্থানীয় এলাকায় উন্নয়নমূলক কাজ করেন উদ্যোক্তারা। ১৯৯৪সাল থেকে গণেশ পুজোয় এই রীতি চলে আসছে। ২০১৯ সালে বালাপুরের এই লাড্ডু নিলামে ১৭.৬ লক্ষ টাকা উঠেছিল। এবার কত দামে লাড্ডুটি নিলাম হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'