Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথা ব্যথা নিয়ে হাসপাতালে এসে ডাক্তারের শ্লীলতাহানির শিকার মহিলা

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরে টানা মাথা ব্যথা চলছিল মধ্য তিরিশের মহিলাটির। কাছের সরকারি হাসপাতালে গেলেন ডাক্তার দেখাতে। এবং শিকার হলেন সেই ডাক্তারের অপকীর্তির। ঘটনাটি হায়দরাবাদের শহরতলি উপ্পল এলাকার চিলকানগরের। পুলিশ আর হাসপাতাল সূত্রের খবর

মাথা ব্যথা নিয়ে হাসপাতালে এসে ডাক্তারের শ্লীলতাহানির শিকার মহিলা

শেষ আপডেট: 5 May 2019 07:21

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরে টানা মাথা ব্যথা চলছিল মধ্য তিরিশের মহিলাটির। কাছের সরকারি হাসপাতালে গেলেন ডাক্তার দেখাতে। এবং শিকার হলেন সেই ডাক্তারের অপকীর্তির। ঘটনাটি হায়দরাবাদের শহরতলি উপ্পল এলাকার চিলকানগরের। পুলিশ আর হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার ওই মহিলা মাথা ব্যথা নিয়ে গেলে, ডিউটিতে থাকা ডাক্তার কে বালরাজ তাঁকে একটি খালি ঘরে নিয়ে গিয়ে প্রথমে মাথার চুল খানিকটা কেটে দেয়। তারপর কপাল ম্যাসাজ করতে শুরু করে। আস্তে আস্তে দেখা যায় হাত শুধু আর কপালে নেই, শরীরের অন্যান্য জায়গাতেও যাচ্ছে। মহিলা বুঝতে পারেন ব্যাপারটা অন্য দিকে যাচ্ছে। তিনি বাধা দিলে তখন তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা হয়। তিনি চেঁচিয়ে উঠলে আশপাশের লোকজন সজাগ হয়ে যায়। ডাক্তার তখন মহিলাকে ছেড়ে দেয়। চিলকানগরের বসতিতে ফিরে মহিলা সব জানান,  পুলিশের কাছে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই ডাক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। প্রশ্ন উঠছে, একটা সরকারি হাসপাতালেও যদি এক মহিলা রোগীকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তবে কোথায় যাচ্ছে সমাজ টা!

```