Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাঁচ কুকুরছানাকে দেওয়ালে আছাড় মেরে খুন 'পোষ্যপ্রেমী'র, মৃত্যু নিশ্চিত করতে পিষলেন পা দিয়ে

হায়দরাবাদের একটি আবাসনের ঘটনা। সিসিটিভিতে দেখা যায়, ওই ব্যক্তি তাঁর পোষ্যকে নিয়ে হাঁটতে বের হন। ফেরার সময় পার্কিংয়ে থাকা ওই পাঁচ ফুটফুটে কুকুরকে দেওয়ালে আছাড় মেরে মারধর করেন। মৃত্যু নিশ্চিত করতে পা দিয়ে পিষেও দেন। 

পাঁচ কুকুরছানাকে দেওয়ালে আছাড় মেরে খুন 'পোষ্যপ্রেমী'র, মৃত্যু নিশ্চিত করতে পিষলেন পা দিয়ে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 18 April 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: নিজে পোষ্যপ্রেমী, বাড়িতে আছে সারমেয়ও। তবুও হাত কাঁপল না একটু। নিজের আবাসনের পার্কিং এলাকায় পাঁচ সদ্যোজাত কুকুর ছানাকে দেওয়ালে থেঁতলে, পাথর দিয়ে মেরে মেরে খুন করলেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। গোটা ঘটনা রেকর্ড হয় সিসিটিভিতে। যা দেখে রীতিমতো শিউরে উঠলেন সকলে। এখন শাস্তির দাবি জানাচ্ছেন প্রতিবেশীরা।

হায়দরাবাদের একটি আবাসনের ঘটনা। সিসিটিভিতে দেখা যায়, ওই ব্যক্তি তাঁর পোষ্যকে নিয়ে হাঁটতে বের হন। ফেরার সময় পার্কিংয়ে থাকা ওই পাঁচ ফুটফুটে কুকুরকে দেওয়ালে আছাড় মেরে মারধর করেন। মৃত্যু নিশ্চিত করতে পা দিয়ে পিষেও দেন। 

পরে ওই কুকুরছানাদের দেহ উদ্ধার করে আবাসনের বাকি সদস্যরা। আশিস নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। জানান, তিনি যখন পোষ্যকে নিয়ে ফিরছিলেন তখন ওই পাঁচ কুকুরছানা তেড়ে আসে তাদের দিকে। আত্মরক্ষার জন্য ও পোষ্যকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আবাসনের কেউ এই কথা বিশ্বাস করতে রাজি হননি। 

যার ফলে তাঁরা সিসিটিভি দেখেন এবং উঠে আসে একেবারেই উল্টো ঘটনা। পরে প্রতিবেশীদের সামনে ভেঙে পড়েন ব্যক্তি। পাঁচ দিনের কুকুরছানারা কীভাবে কোনও ক্ষতি করতে পারে, সেই প্রশ্ন করা হয়। যার কোনও জবাব দিতে পারেননি তিনি।  

একটি ভিডিওতে দেখা যায় আশিস স্বীকার করেছেন, তিনিই এই নৃশংস হত্যা চালিয়েছেন। কাঁদতেও দেখা যায় ব্যবসায়ীকে। তাঁর স্ত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

 সকলের এখন একটাই দাবি, কঠোর শাস্তি হোক ওর। এভাবে অবলাদের মারা বন্ধ হোক সর্বত্র।


```