Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হায়দরাবাদ ভাগ্যনগর হলে আমদাবাদ হোক আদানিবাদ’, বিবাদ যত নাম বদলে

দ্য ওয়াল ব্যুরো: ভাষণে আগাগোড়া হায়দরাবাদকে (Hyderabad) ভাগ্যনগর বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। স্পষ্ট ইঙ্গিত করেছেন, বিজেপি ক্ষমতায় এলে তেলেঙ্গানার রাজধানীর নাম বদলে করা হবে ভাগ্যনগর। রবিবার হায়দরাবাদে বিজেপির

‘হায়দরাবাদ ভাগ্যনগর হলে আমদাবাদ হোক আদানিবাদ’, বিবাদ যত নাম বদলে

শেষ আপডেট: 4 July 2022 07:50

দ্য ওয়াল ব্যুরো: ভাষণে আগাগোড়া হায়দরাবাদকে (Hyderabad) ভাগ্যনগর বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। স্পষ্ট ইঙ্গিত করেছেন, বিজেপি ক্ষমতায় এলে তেলেঙ্গানার রাজধানীর নাম বদলে করা হবে ভাগ্যনগর।

রবিবার হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ভাগ্যনগরের উল্লেখ ঘিরে নাম বদল তরজা শুরু হয়েছে তেলেঙ্গানার শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং বিজেপির মধ্যে। প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ টেনে একাধিক বিজেপি নেতা হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখার পক্ষে টুইট করেছেন।

পাল্টা প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে টিআরএস-এর কার্যকরী সভাপতি, মন্ত্রী কেটি রামারাও টুইট করেন, হায়দরাবাদের নাম বদলে দেওয়ার আগে প্রধানমন্ত্রী কেন নিজের শহর আমদাবাদের নাম আদানিবাদ রাখছেন না!

বলার অপেক্ষা রাখে না মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র কেটি আসলে কাকে নিশানা করেছেন। শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রীর ঘনিষ্টতম শিল্পপতি বলে বিভিন্ন মহলের বক্তব্য। সম্পদের নিরিখে তিনি এখন দেশে শীর্ষে। আন্তর্জাতির দুনিয়াতেও শিল্পমহলে পরিচিত নাম। সেই আদানির নাম জুড়ে প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করেছেন টিআরএস নেতা।

নিজামের শহর হায়দরাবাদে চারমিনার এবং ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির পর্যটকদের অন্যতম গন্তব্য। জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে গিয়ে বিজেপি নেতারা দলে দলে ভাগ্যলক্ষী মন্দির দর্শন করেছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস মোদীর ভাগ্যনগর শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেন, ভাগ্যলক্ষী মন্দির প্রতিষ্ঠার সময় হায়দরাবাদের নাম ছিল ভাগ্যনগর। পরে সেই নাম বদলে দেওয়া হয়। বিজেপি ক্ষমতায় এলে নাম রাখা হবে ভাগ্যনগর।

তেলেঙ্গানার বিজেপি নেতারা আবার ভাগ্যনগর নামের পিছনে প্রাচীন ইতিহাসের প্রসঙ্গ টানার পাশাপাশি তেলেঙ্গানার ভাগ্যবদলের কথাও বলছেন। তাঁদের দাবি, দল ক্ষমতায় এলে ভাগ্য ফিরবে তেলেগু মুলুকের।

বিজেপি শাসিত রাজ্যে গ্রাম-শহর-জেলার ইসলামি নাম মুছে দেওয়া অন্যতম কর্মসূচি। এই তালিকায় সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ। সেখানে এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, ফৈজাবাদ হয়েছে অযোধ্যা, মোঘলসরাই স্টেশনের নাম বদলে রাখা হয়েছে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন।

তবে প্রধানমন্ত্রীর হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলার পিছনে স্বাধীনতা পরবর্তী ঘটনাবলীর যোগ রয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত। মোদী রবিবার সর্দার বল্লভভাই প্যাটেলের নাম উল্লেখ করে বলেন, স্বাধীনতা সংগ্রামের এই মহান সেনানি স্বাধীনতার অব্যবহিত পরে হায়দরাবাদে দাঁড়িয়ে দেশকে টুকরো করার চক্রান্ত রুখে দিয়ে অখণ্ড ভারতের স্বপ্নের বীজ বপন করেছিলেন। আজ বিজেপির কর্তব্য, সেই ভারতকে আরও ভাগ্যশালী করে তোলা।

ঘটনা হল, প্যাটেলকে ওই কথা বলতে হয়েছিল দেশভাগের পর হায়দরাবাদের তৎকালীন নিজাম মীর উসমানির সিদ্ধান্তের কারণে। তিনি কিছুতেই ভারতের অন্তর্ভুক্ত হতে চাননি। পৃথক রাষ্ট্র হিসাবে ব্রিটিশ কমনওয়েল্থের সদস্য থাকতে আগ্রহী ছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার তাঁর প্রস্তাবে সায় না দেওয়ায় বিপাকে পড়ে যান নিজাম। গৃহযুদ্ধের পরিস্থিতির মুখে সদ্য জন্ম নেওয়া স্বাধীন ভারত সরকার ১৯৪৮-এর ১৩ সেপ্টেম্বর হায়দরাবাদে ফৌজ নামিয়ে চারদিনের মধ্যে নিজামের বাহিনীকে কাবু করে দেয়। হায়দরাবাদ অন্তর্ভুক্ত হয় ভারতের। প্রধানমন্ত্রী সেই হায়দরাবাদের ভাগ্য ফেরানোকেও ইঙ্গিত করেছেন ভাষণে, বলছেন বিজেপি নেতারা।

বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, সরব এবার মোদী


```