
শেষ আপডেট: 6 April 2022 02:05
দ্য ওয়াল ব্যুরো: বয়স ১৬ পেরিয়ে এখনও ১৭ হয়নি। এরইমধ্যে বিগড়ে গিয়েছে ছেলে। লেখাপড়ার পাট চুকিয়ে নেশা ধরেছে। একেবারে গাঁজার নেশা (Hyderabad)। বাড়ি থেকে পালিয়ে নেশা করে থাকত সেই ছেলে দিনের পর দিন। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরত টলমল পায়ে। এমন ছেলেকে সিধে করতে নতুন শাসন পদ্ধতি আনলেন মা।
তিন দিন পর নেশা করে বাড়ি ফিরতেই ছেলেকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন মা। তারপর তার মুখে ডলে দিয়েছেন লঙ্কার গুঁড়ো। নেশা কাটাতে, ছেলেকা শাস্তি দিতে এমনভাবেই কঠোর হয়েছেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে গোটা ঘটনার ভিডিও।
আরও পড়ুন: বড় অঙ্কের ক্ষতিপূরণ মেটানোর নিদান তৃণমূল নেতার! চাপে পড়ে আত্মহত্যা টোটোচালকের
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সূর্যপেট জেলার গান্ধীনগর এলাকায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় ছেলের মুখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছেন মা। তারস্বরে চেঁচিয়েও কোনও সুবিধা করতে পারছে না ছেলেটি। হাত দিয়ে সে মুখ ঢাকতে চাইলেও আশপাশের আত্মীয়স্বজনরা সেই হাত আবার টেনে ধরছেন পিছন থেকে। এভাবেই চলছে বিগড়ে যাওয়া ছেলের শাসন।
এদিকে ভিডিও দেখে দ্বিধাবিভক্ত নেট দুনিয়া। নেটিজেনরা কেউ কেউ বলছেন নেশোখোর ছেলের এই শাস্তিই দরকার ছিল, যাতে ভবিষ্যতে আর কখনও নেশা করতে না যায়। আবার কেউ কেউ মায়ের এই শাসনের তীব্র নিন্দা করে বলছেন এমন করা একেবারেই উচিত হয়নি। নেশা কাটাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছিল। ছেলের উপর এভাবে অত্যাচার ঠিক নয়।