Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্ডার দেওয়ার পর খাবার পেতে দেরি, প্রতিবাদে মুখে এসে পড়ল গরম তেল!

দ্য ওয়াল ব্যুরো: খাবারের দোকানে গিয়ে অর্ডার দেওয়ার পরে মুখ পুড়িয়ে ফিরতে হল এক ব্যক্তিকে। হায়দরাবাদের চান্দ্রায়াগুট্টা এলাকায় হার্মেইন হোটেলে খেতে গেছিলেন মহম্মদ বিন বাকশাদি। পেশায় ব্যবসায়ী বাকশাদি এক প্লেট পুরির অর্ডার করেছিলেন। তাঁকে মিন

অর্ডার দেওয়ার পর খাবার পেতে দেরি, প্রতিবাদে মুখে এসে পড়ল গরম তেল!

শেষ আপডেট: 8 July 2019 09:51

দ্য ওয়াল ব্যুরো: খাবারের দোকানে গিয়ে অর্ডার দেওয়ার পরে মুখ পুড়িয়ে ফিরতে হল এক ব্যক্তিকে। হায়দরাবাদের চান্দ্রায়াগুট্টা এলাকায় হার্মেইন হোটেলে খেতে গেছিলেন মহম্মদ বিন বাকশাদি। পেশায় ব্যবসায়ী বাকশাদি এক প্লেট পুরির অর্ডার করেছিলেন। তাঁকে মিনিট পনেরো অপেক্ষা করতে বলা হয়েছিল দোকানে। আধ ঘণ্টা পেরিয়ে গেলেও যখন খাবার এসে পৌঁছয়নি তাঁর কাছে, তিনি চেঁচামেচি শুরু করেন।
ঝামেলা বাড়তে থাকে। সে সময়ে দোকানের শেফ এবং ম্যানেজারের সাথে হাতহাতিও হয় বাকশাদির। এর মাঝেই শেফ জাহাঙ্গির কড়ায় ফুটতে থাকা গরম তেল নিয়ে বাকশাদির মুখে ছুঁড়ে দেয়! দগ্ধ অবস্থায় বাকশাদি আপাতত চিকিৎসাধীন। বাকশাদির অভিযোগের ভিত্তিতে পুলিশ জাহাঙ্গিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
আমরা অনেকেই খিদে নিয়ে খাবারের দোকানে গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি না অনেক সময়েই। দোকানে কারও কারও সাথে বাদানুবাদও হয় কিছুক্ষেত্রে। কিন্তু তার ফল যে এমনও হতে পারে, তা তো কল্পনাতীত। কাজেই এবার থেকে কি হাতে সময় এবং ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতা নিয়েই খাবারের দোকানে যেতে হবে আমাদের!

```