Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীকে ইলেট্রিক শক দিয়ে খুন করে পুঁতে রাখল স্বামী! দু'দিন পর মেঝে খুঁড়ে দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতেই পুঁতে দিয়েছিল স্বামী (Husbend Killed his Wife)। মৃতার মায়ের অভিযোগ পেয়ে দু'দিন পর মাটি খুঁড়ে দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমখে

স্ত্রীকে ইলেট্রিক শক দিয়ে খুন করে পুঁতে রাখল স্বামী! দু'দিন পর মেঝে খুঁড়ে দেহ উদ্ধার

শেষ আপডেট: 27 December 2022 11:19

দ্য ওয়াল ব্যুরো: দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতেই পুঁতে দিয়েছিল স্বামী (Husbend Killed his Wife)। মৃতার মায়ের অভিযোগ পেয়ে দু'দিন পর মাটি খুঁড়ে দেহ উদ্ধার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমখেরিতে। স্থানীয় সূত্রে খবর, সাত বছর আগে ওয়াসি মহম্মদের বিয়ে হয় উমা শর্মার। বাড়ির অমতেই মহম্মদের গলায় মালা দেন উমা। এমনকী বিয়ের পর নিজের নামও পাল্টে ফেলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, উমা ওরফে আকসা ফাতমার সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন কারণ নিয়ে ঝামেলা লেগেই থাকত। মতের অমিল হয়। গত কয়েক মাস অশান্তি বাড়ছিল। দিন দু'য়েক আগে স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে। রাগের মাথায় ফাতমাকে ইলেট্রিক শক (Electrocuted) লাগিয়ে খুন করে মহম্মদ।

কেউ যাতে এই মৃত্যুর খবর না পান, তাই স্ত্রী দেহ বাড়ির মধ্যেই পুঁতে রাখে সে। খোঁজ নিতে উমার মা মেয়ের শ্বশুর বাড়ি আসেন। মেয়েকে না পেয়ে সন্দেহ হয় তাঁর, থানায় গিয়ে গোটা বিষয়টা জানিয়ে ডায়েরি করেন। ওই মহিলার অভিযোগ পেয়েও মহম্মদের বাড়ি আসে পুলিশ।

অভিযুক্তর বয়ানে অসঙ্গতি দেখে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপরই মেঝে খুঁড়ে উমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। মহম্মদকে গ্রেফতার করে। তার নামে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বান্ধবী, স্ক্রু-ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে তাঁকে খুন করল যুবক


```