Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Husband wife: স্বামীর কথা শুনে চলা উচিত মেয়েদের! এদেশের অধিকাংশই সহমত, বলছে সমীক্ষা

ভারতীয়রা (Indians) আজও এমন এক ধারণার সঙ্গে বদ্ধমূল যে, নারী-পুরুষের (Husband wife) সমানাধিকারকে নাড়া দেয়। সম্প্রতি করা এক সমীক্ষায় (survey) উঠে এসেছে, দেশের অধিকাংশ মানুষই সমর্থন করছেন যে, 'স্ত্রীদের সর্বদা স্বামীর বাধ্য (Obey) হয়ে থাকতে হব

Husband wife: স্বামীর কথা শুনে চলা উচিত মেয়েদের! এদেশের অধিকাংশই সহমত, বলছে সমীক্ষা

শেষ আপডেট: 4 March 2022 04:38

ভারতীয়রা (Indians) আজও এমন এক ধারণার সঙ্গে বদ্ধমূল যে, নারী-পুরুষের (Husband wife) সমানাধিকারকে নাড়া দেয়। সম্প্রতি করা এক সমীক্ষায় (survey) উঠে এসেছে, দেশের অধিকাংশ মানুষই সমর্থন করছেন যে, 'স্ত্রীদের সর্বদা স্বামীর বাধ্য (Obey) হয়ে থাকতে হবে'! সম্প্রতি, বুধবার পিউ (Pew Study) রিসার্চ সেন্টারের করা এক সমীক্ষায় দেখা যায়, ভারতীয়রা এখনও এই লিঙ্গ বৈষম্যের বিষয়টি কীভাবে দেখেন। সমীক্ষাটি সারা দেশের ২৯,৯৯৯ জন প্রাপ্ত বয়স্কদের ওপর করা হয়েছিল। ২০১৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে, যখন করোনার প্রভাব ছিল না দেশে। ১৭টি ভাষাভাষী মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষার ভিত্তিতে তৈরি করা রিপোর্টে বলা হয়েছে যে, পুরুষদের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক আচরণ করা উচিত। তবে সেই সঙ্গে সবাই এটাও দাবি করেছেন যে, পুরুষদের মত মহিলাদেরও সমানাধিকার থাকা উচিত। অন্তত ১০ জনের মধ্যে আটজন এই মত পোষণ করেছেন। কেরলের সিপিএম সরকার মরিয়া উচ্চশিক্ষায় বেসরকারি পুঁজি টানতে, এসএফআইয়ের মুখে কুলুপ সমীক্ষায় আরও উঠে এসেছে, চাকরির ক্ষেত্রে যেখানে সুযোগ কম সেখানে পুরুষদের অগ্রাধিকার দেওয়া প্ৰয়োজন। এই ক্ষেত্রে ৮০ শতাংশ মানুষ সহমত পোষণ করেছেন। অন্যদিকে, 'একজন মহিলাকে সর্বদা স্বামীর অনুগত হয়ে থাকা উচিত', এমন মত পোষণকারী মানুষের সংখ্যা প্রায় ৮৭ শতাংশ। যার মধ্যে ৬৪ শতাংশ সম্পূর্ণভাবে এইক্ষেত্রে একমত। বাকিরা আংশিকভাবে নিজেদের সমর্থন জানিয়েছেন। শুধু পুরুষরা নন, বেশিরভাগ মহিলারাই এইক্ষেত্রে সহমত পোষণ করেছেন। রিপোর্টে বলা হয়েছে, রাজনীতি ক্ষেত্রে মহিলাদের গ্রহণযোগ্যতা বেশি। সমীক্ষায় উঠে এসেছে, মহিলা ও পুরুষ সমানভাবেই রাজনৈতিক ক্ষেত্রে সফল। পাশাপাশি, বেশিরভাগ ভারতীয়ই বলেন যে, পারিবারিক ক্ষেত্রে দু'জনকেই সমানভাবে দায়িত্ব ভাগ করে নিতে হবে।

```