Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দ্বিতীয় বিয়ে করতে চান! মেলার ভিড়ে স্ত্রীকে ছেড়ে পালালেন স্বামী

মকর সংক্রান্তির পূণ্যস্নান সেরে গঙ্গাসাগর থেকে ঘরমুখী তীর্থ যাত্রীরা। চারিদিকে থিক থিক করছে কালো মাথার ভিড়। আর সেই ভিড়ের মাঝেই উঠে আসছে ভিন্ন ভিন্ন ধরনের ছবি।

দ্বিতীয় বিয়ে করতে চান! মেলার ভিড়ে স্ত্রীকে ছেড়ে পালালেন স্বামী

শেষ আপডেট: 16 January 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তির পূণ্যস্নান সেরে গঙ্গাসাগর থেকে ঘরমুখী তীর্থ যাত্রীরা। চারিদিকে থিক থিক করছে কালো মাথার ভিড়। আর সেই ভিড়ের মাঝেই উঠে আসছে ভিন্ন ভিন্ন ধরনের ছবি।

লাখো মানুষের ভিড়ে পরিজনকে হারিয়ে ফেলার ঘটনা তো মেলার সময়কার নিত্যদিনের ঘটনা। তারই মাঝে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাম রেডিও।

সংস্থার তরফে জানানো হয়েছে, দ্বিতীয় বিয়ে করার লক্ষ্যে প্রথম স্ত্রীকে মেলায় নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। সোমবার মেলার ভিড়ে স্ত্রীকে ফেলে পালিয়ে যান তিনি। কেন স্বামী তাঁকে ফেলে পালালেন তা বুঝতে অসুবিধা হয়নি কারিদেবী নামে ওই বধূর। সাগরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। হ্যাম রেডিও-র উদ্যোগে মঙ্গলবার ওই বধূকে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।

হ্যাম রেডিও-র কর্মকর্তাদের কাছে তাঁর দাবি, “আমি সাগর মেলায় আসতে চাইনি। তবু স্বামী জোর করে নিয়ে এসেছিল। এখন বুঝতে পেরেছি, কেন এনেছিল।”

অন্যদিকে স্ত্রীর আত্মার শান্তির কামনায় সূদূর মধ্যপ্রদেশের ভোপাল থেকে গঙ্গাসাগরে এসেছিলেন নরেশ সিং রাজপুত। মা গঙ্গা এবং কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে স্ত্রীর আত্মার শান্তি কামনা করেন তিনি।

শোকাহত গলায় বলছিলেন, “স্ত্রী কঠিন অসুখে ভুগছিলেন। অনেক খরচ করেও ওঁকে বাঁচাতে পারলাম না। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। তাই স্ত্রীর আত্মার শান্তির কামনায় সাগরে এসেছিলেন পুজো দিতে।”

মেলা এক, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। দুটি ঘটনার সাক্ষী সাগরের এক তীর্থযাত্রী বলছিলেন, “এবারেই প্রথম সাগরে এসেছিলাম। কেউ এসেছেন স্ত্রীর আত্মার শান্তির কামনায়, কেউ স্ত্রীর হাত থেকে বাঁচতে!”


```