Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

স্ত্রীকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার নালিশ, পলাতক স্বামীর খোঁজে জোরদার তল্লাশি পুলিশের

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিজয়া দশমীর দিন শেষবার দেখা গিয়েছিল অঞ্জলিকে। ওইদিনই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা হয়। তারপর থেকে আর দেখা যায়নি অঞ্জলিকে। দশমীর দিনই তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গেছে, দু’দিন ধরে মেয়ের কোনও খবর না পেয়ে অঞ্জলির বাড়িতে আসেন তাঁর বাপের বাড়ির লোক। তাঁরা জানান, বারবার জিজ্ঞাসা করা হলেও রবিনের কাছে কোনও সদুত্তর মেলেনি। হঠাৎই ছাগল রাখার ঘরে গিয়ে দেখেন মাটি খোঁড়া। উপরে কাঠ বিছানো রয়েছে। তারপরেই অঞ্জলির দেহের খোঁজ মেলে। ততক্ষণে অবশ্য বাড়ি ছেড়ে পালিয়েছে রবিন।  

স্ত্রীকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার নালিশ, পলাতক স্বামীর খোঁজে জোরদার তল্লাশি পুলিশের

শেষ আপডেট: 28 October 2023 14:31

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পালিয়ে গেল স্বামী। ঘটনা জানাজানি হতেই শনিবার সকালে তুমুল উত্তেজনা ছড়ায় বারুইপুর থানা এলাকার উত্তর মনসাতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অঞ্জলি মণ্ডল।

 স্থানীয়সূত্রে জানা গেছে, উত্তর মনসাতলার বাসিন্দা রবিন মণ্ডলের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয়েছিল ইন্দ্রপালার বাসিন্দা অঞ্জলির। ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। ওই দম্পত্তির ১৯ ও ১৪ বছরের দুই ছেলে রয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্ত্রী ও সন্তানদের উপর অত্যাচার চালাত রবিন। তাই দুই ছেলেকে মামার বাড়িতে রেখেছিলেন অঞ্জলি। পুলিশ জানিয়েছে, বেআইনি মদ বিক্রি করত রবিন। বহুবার জেলও খাটে। গ্রামে মারপিটের ঘটনায় সেপ্টেম্বর মাসে ২০ তারিখও একবার গ্রেফতার হয়েছিল রবিন। পুজোর আগে ৫ই অক্টোবর জামিন পায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিজয়া দশমীর দিন শেষবার দেখা গিয়েছিল অঞ্জলিকে। ওইদিনই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা হয়। তারপর থেকে আর দেখা যায়নি অঞ্জলিকে। দশমীর দিনই তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গেছে, দু’দিন ধরে মেয়ের কোনও খবর না পেয়ে অঞ্জলির বাড়িতে আসেন তাঁর বাপের বাড়ির লোক। তাঁরা জানান, বারবার জিজ্ঞাসা করা হলেও রবিনের কাছে কোনও সদুত্তর মেলেনি। হঠাৎই ছাগল রাখার ঘরে গিয়ে দেখেন মাটি খোঁড়া। উপরে কাঠ বিছানো রয়েছে। তারপরেই অঞ্জলির দেহের খোঁজ মেলে। ততক্ষণে অবশ্য বাড়ি ছেড়ে পালিয়েছে রবিন।  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আইসি সৌমজিত রায়, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। প্রতিবেশীরা জানান, মদ খাওয়ার টাকার দাবিতে স্ত্রীর উপর অত্যাচার চালাত রবিন। তবে একেবারে মেরে ফেলবে, এটা তাঁরা ভাবতেই পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিনের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

```