Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ভাঙড়ে প্রেমিককে সঙ্গে নিয়ে খুন স্বামীকে! কবর থেকে দেহ তুলে ময়নাতদন্ত

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে (husband) খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বামনঘাটা এলাকার কোচপুকুর গ্রামে। ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে নিহত মনসুর আলি গাজির দেহ। বৃহস্পতিবার রাতে

ভাঙড়ে প্রেমিককে সঙ্গে নিয়ে খুন স্বামীকে! কবর থেকে দেহ তুলে ময়নাতদন্ত

শেষ আপডেট: 16 October 2021 08:35

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে (husband) খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বামনঘাটা এলাকার কোচপুকুর গ্রামে। ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে নিহত মনসুর আলি গাজির দেহ। বৃহস্পতিবার রাতে হঠাৎই মারা যান মনসুর আলি গাজি। প্রথমে তাঁর মৃত্যুর ঘটনা স্বাভাবিক বলেই মনে করেছিলেন পরিজনরা। তাই নিয়ম মেনে তাঁর দেহ কবর দেওয়া হয়। কিন্তু শুক্রবার সকাল থেকেই গোটা ঘটনা অন্য দিকে মোড় নেয়। মৃতের ভাইয়ের অভিযোগ, তাঁর বৌদি মুসলিমা বিবি স্থানীয় যুবক সইদুল শেখ ওরফে ছোট্টুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। দাদা ঘটনাটি জানতে পেরে যান। এরপরই পথের কাঁটা দূর করার জন্য প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে মনসুর আলি গাজিকে খুন করেন বৌদি। এর পরেই চাপের মুখে অভিযুক্ত মুসলিমা বিবি স্বামীকে খুন করার কথা স্বীকার করে নেয়। সে জানায়, প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির সকলকে অচেতন করে দিয়েছিল সে। তার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্বামীকে খুন করে। এই কাজে সহায়তা করে ছোট্টু নামে ওই যুবক। তবে অবৈধ সম্পর্কের কথা সে অস্বীকার করে। বরানগরের নর্দমায় উপুড় হয়ে পড়ে যুবকের নিথর দেহ! ব্যাপক চাঞ্চল্য এলাকায় অন্যদিকে, একই বাড়িতে থাকলেও বাবার খুনের বিষয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন ছেলে। স্বামীকে খুন করার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তারা প্রধান অভিযুক্ত মুসলিমা বিবিকে আটক করেছে। তবে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ তাঁকে মারধরের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অপর অভিযুক্ত ছোট্টু পলাতক। স্বাস্থ্য-সম্পর্কিত আপডেট পেতে পড়ুন 'দ্য ওয়াল গুডহেল্থ'

```