Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'এত সুন্দর নাক আমার বৌয়ের!' মুগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় কামড়ে, জেলে গেলেন শান্তিপুরের যুবক

জানা গেছে, বাপন শেখ নামে ওই ব্যক্তির সঙ্গে মধু খাতুনের প্রেম করে বিয়ে হয় নয় বছর আগে। তাঁদের একটি মেয়ে রয়েছে। প্রায়শই নাকি স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতেন বাপন।

'এত সুন্দর নাক আমার বৌয়ের!' মুগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় কামড়ে, জেলে গেলেন শান্তিপুরের যুবক

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 4 May 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাক কামড়ে খেলেন ব্যক্তি। ঘটনা জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই বলছেন, এও সম্ভব? ঘটনা নদিয়ার শান্তিপুরের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, বাপন শেখ নামে ওই ব্যক্তির সঙ্গে মধু খাতুনের প্রেম করে বিয়ে হয় নয় বছর আগে। তাঁদের একটি মেয়ে রয়েছে। প্রায়শই নাকি স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতেন বাপন। মদ্যপ অবস্থায় বাড়াবাড়িও করে ফেলতেন মাঝেমধ্যে। স্ত্রীর নাক তাঁর খুব পছন্দের ছিল।

বৃহস্পতিবার রাতে হঠাৎই ঘুমন্ত অবস্থায় মধুর নাক কামড়ে দেন বাপন। যন্ত্রণায় ঘুম ভেঙে যায় তাঁর। অভিযোগ, নিজেকে বাঁচাতে গেলে আঙুল কামড়ে দেন। এই পরিস্থিতিতে কোনও মতে নিজেকে সেখান থেকে বের করে বাড়ি থেকে পালিয়ে থানায় যান তিনি। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

পুলিশের কাছে মধু জানিয়েছেন, অত্যাচার আগেও করেছেন তাঁর স্বামী। একবার অ্যাসিড মারার হুমকি দিয়েছিলেন কিন্তু এমন যে হবে বাস্তবে, তা তিনি কোনওভাবেই ভাবতে পারেননি। 

অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বাপনকে গ্রেফতার করে পুলিশ। আজ, রবিবার তাঁরে আদালতে তোলা হয়।  ঘটনার কথা স্বীকার করেন তিনি। সঙ্গে দাবি করেন,  ঘুমের ঘোরে হয়েছে একাজ। তিনি ঘুমের ওষুধ খান। স্ত্রীকে কখনও অত্যাচার করেননি। 


```