Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিন্দু ধর্মকে অপমান করেছে ওয়েব সিরিজ, এই অভিযোগে রীতিমতো 'তাণ্ডব' বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: ওয়েব প্ল্যাটফর্মে সদ্য রিলিজ করেছে নতুন সিরিজ তাণ্ডব। রিলিজ করার পরেই দর্শকদের প্রশংসাও পেয়েছে সেফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া অভিনীত এই সিরিজ। কিন্তু পাশাপাশিই অভিযোগ উঠেছে, এই সিরিজে আঘাত করা হয়েছে হিন্দু ধর্মের ভাবাবেগে।

হিন্দু ধর্মকে অপমান করেছে ওয়েব সিরিজ, এই অভিযোগে রীতিমতো 'তাণ্ডব' বিজেপির

শেষ আপডেট: 25 January 2021 10:21

দ্য ওয়াল ব্যুরো: ওয়েব প্ল্যাটফর্মে সদ্য রিলিজ করেছে নতুন সিরিজ তাণ্ডব। রিলিজ করার পরেই দর্শকদের প্রশংসাও পেয়েছে সেফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া অভিনীত এই সিরিজ। কিন্তু পাশাপাশিই অভিযোগ উঠেছে, এই সিরিজে আঘাত করা হয়েছে হিন্দু ধর্মের ভাবাবেগে।

অভিযোগ ঘিরে বিতর্কের জেরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশের অভিযোগ, এই সিরিজে ভগবান শিব এবং ভগবান রামকে অপমান করা হয়েছে।

আর এক দলের অবশ্য বক্তব্য, এ দেশে স্বাধীন মতপ্রকাশের অধিকার ক্রমেই খর্ব করার চেষ্টা করছে বিশেষ এক শ্রেণির সংকীর্ণমনা মানুষ তথা একটি রাজনৈতিক দল।

শুধু বিতর্কেই শেষ নয়, এই ছবি ব্যান করার জন্য ইতিমধ্যেই তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। পাশাপাশি বিজেপি বিধায়ক রাম কদমও এই ছবির বিরুদ্ধে তীব্র নিন্দা করে বলেছেন, এ দেশে আধুনিক ছবি বানাতে গিয়ে একশ্রেণির মানুষের হিন্দু ধর্মের মানহানি করা অভ্যাসে পরিণত হয়েছে।

তাণ্ডব ওয়েব সিরিজ ঘিরে এমন সমস্যার কারণটি কী?

বস্তুত, সিরিজের প্রথম পর্বটি নিয়েই সমস্যা ও বিতর্ক তৈরি হয়েছে। ওই পর্বে দেখানো হয়েছে, অভিনেতা মহম্মদ জিশান আয়ুব বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে ভগবান শিবের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তোমরা কার থেকে স্বাধীনতা চাও? এরপর ওই দৃশ্যে দেখানো হয় পড়ুয়ারা স্টেজে উঠে আসার পরই  ‘নারায়ণ নারায়ণ’ ধ্বনি ওঠে।

প্রথম পর্বের এই অংশটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। দাবি করা হয়েছে, ভগবান শিবকে খর্ব করে দেখানো হয়েছে এখানে। হিন্দু ধর্ম নিয়ে কোনও বিরূপ মন্তব্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

এছাড়াও এ ছবির আরও একটি দৃশ্যে দেখানো হয়েছে এক কলেজ ছাত্রী কিছু কথা বলছে। তার মত জানাতে গিয়ে সে বলছে, নিম্নবর্ণের একটি ছেলে এবং উচ্চবর্ণের একটি মেয়ের মধ্যে সম্পর্ক মানে তা যে কেবলই মেয়েটির বিরুদ্ধে ছেলেটির প্রতিশোধ, তা নয়। তারা পরস্পরকে ভালওবাসতে পারে। এই নিয়েও ঘনিয়েছে বিতর্ক।

এক নেটিজেন দাবি করেছেন, সিরিজের পরিচালক আলি আব্বাস যেহেতি বাম মনোভাবাপন্ন একজন মানুষ, তাই তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ছবি বানিয়েছেন।

শুধু তাই নয়, এসবের পাশাপাশি বম্বে হাইকোর্টের আইনজীবী আশুতোষ দুবে আইনি নোটিসও জারি করেছে ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং পরিচালকের বিরুদ্ধে।

বিজেপি নেতা কপিল মিশ্রও এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়ে দাবি করেছেন, হিংসা ছড়ানোর জন্য ও হিন্দু ধর্মকে নিচু করার জন্যই এই ওয়েব সিরিজ বানানো হয়েছে।


```