Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন ফ্লোরেন্স

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার গভীর রাতে অথবা শুক্রবার ভোরে আমেরিকার ক্যারোলিনা প্রদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। ইতিমধ্যে সমুদ্রে তার শক্তি বেড়েছে বেশ কয়েকগুণ। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ফ্লোরেন্স এখন অতি ব

শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন ফ্লোরেন্স

শেষ আপডেট: 12 September 2018 09:56

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার গভীর রাতে অথবা শুক্রবার ভোরে আমেরিকার ক্যারোলিনা প্রদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। ইতিমধ্যে সমুদ্রে তার শক্তি বেড়েছে বেশ কয়েকগুণ। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ফ্লোরেন্স এখন অতি বিপজ্জনক ক্যাটেগরি ফোর হ্যারিকেন । https://twitter.com/SkyNews/status/1039804136634638337 ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারোলিনায় অতি ভারী বৃষ্টি হবে। সমুদ্রে উঠবে খুব উঁচু ঢেউ। দীর্ঘ সময় ধরে ক্যারোলিনার ওপরে থাকবে এই ঝড়। তার মধ্যে গড় বৃষ্টিপাত হবে ১৫ থেকে ২০ ইঞ্চি। কোথাও ৩০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ২০১৬ সালে হ্যারিকেন ম্যাথুর প্রভাবে ক্যারোলিনা যেমন দুর্যোগে পড়েছিল, এবারও তার পুনরাবৃত্তি হবে। যে সব অঞ্চলে সচরাচর জল জমে না, তাও ১০ ফুট জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে।  ১৫ লক্ষ মানুষকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, আপনারা এমন ঝড় কখনও দেখেননি। স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হয়েছে, সমুদ্রের কাছাকাছি নিচু জায়গাগুলিতে ইতিমধ্যে জল ঢুকছে। বহু লোক ক্যারোলিনা ছেড়ে পালাচ্ছেন। হাইওয়েতে খুব ধীর গতিতে গাড়ি এগচ্ছে। https://twitter.com/SkyNews/status/1039752820969357313

```