Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খোঁজ মেলেনি দিল্লিতে অনাহারে মৃত তিন সন্তানের বাবার

দ্য ওয়াল ব্যুরো: জোরদার খোঁজ চলছে অনাহারে মৃত তিন শিশুর বাবার। মঙ্গলবার রাতে দিল্লির মান্ডবালি এলাকায় তিন নাবালিকার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে, দীর্ঘদিন ধরেই চরম অপুষ্টির শিকার ছিল  ওই তিন শিশুকন্যা। অপুষ্টি এবং অনাহারের ক

খোঁজ মেলেনি দিল্লিতে অনাহারে মৃত তিন সন্তানের বাবার

শেষ আপডেট: 27 July 2018 07:51

দ্য ওয়াল ব্যুরো: জোরদার খোঁজ চলছে অনাহারে মৃত তিন শিশুর বাবার। মঙ্গলবার রাতে দিল্লির মান্ডবালি এলাকায় তিন নাবালিকার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে, দীর্ঘদিন ধরেই চরম অপুষ্টির শিকার ছিল  ওই তিন শিশুকন্যা। অপুষ্টি এবং অনাহারের কারণেই এই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই তিন শিশু মানসী (৮), পারো (৫) এবং সুখোকে (২) গত বুধবার দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যান মা। তার ১৮-২০ ঘণ্টা আগেই বাচ্চারা মারা গিয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। মাকে থানায় ডাকা হলে তিনি সবার আগে বলেন, “আগে আমায় কিছু খেতে দিন।” তিনি মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ নন বলে অনুমান করে পুলিশ। শনিবার রাত থেকেই খোঁজ মেলেনি শিশুদের বাবার। দিনমজুর এবং রিকশাচালক হিসেবে কাজ করা ওই ব্যক্তির নাম মঙ্গল সিং। পুলিশ জানিয়েছে, আদতে মেদিনীপুরের বাসিন্দা মঙ্গলকে এলাকার আশপাশের অনেকেই দেখেছেন বলে জানিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় কোনও সিসিটিভি না থাকায়, তদন্ত চলছে মানুষের মুখের কথার ভিত্তিতেই। মঙ্গল যাঁর কাছ থেকে রিকশা ভাড়া নিয়ে চালাতেন, তাঁর সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, মঙ্গল প্রায়ই রাতের বেলা মাতাল অবস্থায় ফিরতেন এবং মনে করতে পারতেন না, রিকশা কোথায় রেখেছেন। যদিও এখন রিকশা নিয়ে উধাও হননি মঙ্গল। পুলিশ জানিয়েছে, অন্তত ২০ জন পুলিশের একটি দল সারা শহরে চিরুনি তল্লাশি চালাচ্ছে মঙ্গলের খোঁজে। মেদিনীপুরেও যোগাযোগ করেছে দিল্লি পুলিশ, তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়ার জন্য। শিশুদের মায়ের কথাবার্তাও অসংলগ্ন, ফলে এমন মর্মান্তিক মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।

```