Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অনশনের ৭২ ঘণ্টা, মঙ্গলবার দুপুরে ইসি বৈঠকের ডাক যাদবপুরে

দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। একটানা অনশন চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমাশ্রী চৌধুরী নামের এক ছাত্রীকে। তাতেও অবশ্য দাবি থেকে এক চুল নড়েননি পড়ুয়ারা। বরং নতুন উদ্যমে অনশন মঞ

অনশনের ৭২ ঘণ্টা, মঙ্গলবার দুপুরে ইসি বৈঠকের ডাক যাদবপুরে

শেষ আপডেট: 9 July 2018 19:40

দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। একটানা অনশন চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমাশ্রী চৌধুরী নামের এক ছাত্রীকে। তাতেও অবশ্য দাবি থেকে এক চুল নড়েননি পড়ুয়ারা। বরং নতুন উদ্যমে অনশন মঞ্চে যোগ দিয়েছেন আরও এক নতুন মুখ। দর্শন বিভাগের অনীশা ইসলাম। উপাচার্য সুরঞ্জন দাস সোমবার সকালেই ক্যাম্পাসে এসে পড়ুয়াদের সঙ্গে দেখা করে অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। জানান, তিনি আচার্য অর্থাৎ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে সবটা জানিয়েছেন। তাঁর নির্দেশ পাওয়ামাত্র পদক্ষেপ করবেন। এর পরেই দুপুরে আচার্য কেশরীনাথ ত্রিপাঠি নির্দেশ দেন, কর্মসমিতির বৈঠক ডেকে পরিস্থিতি স্বাভাবিক করতে। বিশ্ববিদ্যালয়ের যাতে ভাল হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উপাচার্যকে নিতে বলেন তিনি। এর পরে কেটে যায় অনেকটা সময়। সোমবার রাতে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মঙ্গলবার দুপুর দু'টোয় জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে। যদিও পড়ুয়াদের অভিযোগ, যেখানে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার কথা বলা হচ্ছে, যেখানে পড়ুয়ারা অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, সেখানে 'জরুরি' ভিত্তিতে একটা কর্মসমিতির বৈঠক ডাকতে গোটা একটা দিন সময় লেগে যায়। ইতিমধ্যেই অনশনকারী পড়ুয়াদের রক্তচাপ অনেকটা নীচে নেমে গিয়েছেন। অসুস্থবোধ করছেন বেশ কয়েক জন। মঙ্গলবার দুপুর দু'টোয় এই কর্মসমিতির বৈঠকের আগে একটি মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন, কর্মসমিতির বৈঠকের আশ্বাস পেয়ে কোনও ভাবেই আন্দোলনের পথ বদল করছেন না তাঁরা। বৈঠকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে সব কিছু। কলা বিভাগের ছ'টি বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহাল রাখা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তিপদ্ধতিতে তথা সামগ্রিক পরিচালনায় স্বাধিকার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হলে, তবেই অনশনের পথ থেকে সরবেন তাঁরা। মঙ্গলবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ে একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে প্রাক্তনীদের তরফে। তাঁরা জানিয়েছেন, অচলাবস্থা কাটিয়ে, ছেলেমেয়েগুলির শরীরের কথা ভেবে, যথাযথ ভর্তি পদ্ধতি শুরু করার দাবি জানাবেন কর্তৃপক্ষের কাছে। অন্য দিকে বুধবার বেলা তিনটেয় বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনের সামনে একটি গণকনভেনশনের ডাক দিয়েছে শিক্ষক সমিতি জুটা। যদিও এখনই চাপ কমার কোনও ইঙ্গিত দেখছেন না কেউই। কারণ সরকারি চাপে পড়ে ভর্তিপদ্ধতিতে যে আচমকা বদল আনতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ, তা এত সহজে মীমাংসা হবে বলে মনে হচ্ছে না। ছাত্রদের দাবি মেনে নিলে যে তা উপাচার্যের জন্য খুব সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে না, তা তাঁর কথাতেই পরিষ্কার। সোমবার সকালেই তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময়ে বলেন, "আমি চেয়ারে বসলে এক রকম, চেয়ারের বাইরে আমার মতামত আলাদা।" ফলে এই 'চেয়ারের চাপ' যে খুব সহজ নয়, তা স্পষ্ট বোঝা গিয়েছে ইতিমধ্যেই। আবার পড়ুয়াদের দাবি না মেনে নিলেও যে পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই ক'দিনের নাছোড়বান্দা মনোভাব থেকে এটা স্পষ্ট, যে দাবি না মানলে কোনও ভাবেই সুর নরম করবেন না পড়ুয়ারা। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মান-সম্মান ইতিমধ্যেই যা ধাক্কা খেয়েছে, তা আরও বাড়বে। তীব্র সমালোচনার মুখে পড়বেন কর্তৃপক্ষ। সকলের চোখ তাই মঙ্গলবার দুপুরের ইসি মিটিংয়ের দিকে।

```