
শেষ আপডেট: 10 July 2018 17:16
মঙ্গলবার ইসি বৈঠকে সিদ্ধান্ত হয় প্রবেশিকা বহাল রাখার। এর পরেই এক রকম জয় পেয়ে যায় আন্দোলন। তবে প্রবেশিকার পদ্ধতিতে স্বাধিকার বজায় থাকবে কি না, সে প্রশ্ন তখনও রয়ে গিয়েছিল।
অবশেষে নতুন অ্যাডমিশন কমিটির সিদ্ধান্ত হয়। বুধবার দুপুর একটায় সেই কমিটির মিটিংও নির্ধারিত হয়। পড়ুয়ারা জানিয়েছেন, আন্দোলনের এই জয়ে তাঁরা খুশি। কাল বেলা বারোটায় জমায়েত করে নতুন অ্যাডমিশন কমিটির কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। দাবি রাখবেন, প্রবেশিকার পদ্ধতি যেন আগের মতোই থাকে।
মঙ্গলবার রাতে আন্দোলনের জয় ঘোষণা হওয়ার পরে একটি বিজয় মিছিল বেরোয় বিশ্ববিদ্যালয়ে।