Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার রাত থেকে ৪ দিন শিয়ালদহ শাখায় শতাধিক ট্রেন বাতিল, চরম ভোগান্তির আশঙ্কা

শুধু ট্রেন বাতিলই নয়, শুক্রবার সন্ধে থেকে  কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে যাত্রী দুর্ভোগের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার  রাত থেকে ৪ দিন শিয়ালদহ শাখায় শতাধিক ট্রেন বাতিল, চরম ভোগান্তির আশঙ্কা

শেষ আপডেট: 15 March 2024 20:39

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার  রাত থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদহের একাধিক শাখায় বাতিল শতাধিক ট্রেন। আগেই রেলের তরফে এ ঘোষণা করা হয়েছিল।

শুধু ট্রেন বাতিলই নয়, শুক্রবার সন্ধে থেকে  কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে যাত্রী দুর্ভোগের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

বিষয়টি রেল কর্তাদেরও অজানা নয়। সূত্রের খবর, তাই রেল যাত্রীদের অসুবিধায় বিষয়টি নিয়ে রাজ্য পরিবহণ দফতরকে ওই চারদিন সংশ্লিষ্ট রুটগুলিতে বাড়তি বাস চালানোর আবেদন জানিয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, মোট ১৪৩ টি টি ট্রেন বাতিল করা হচ্ছে বারাসত, বনগাঁ, ব্যারাকপুর ও নৈহাটি শাখায়। এছাড়াও ৪৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

কেন? রেল সূত্রে জানা গিয়েছে, দমদম স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলছে। সিগনাল ব্যবস্থাকে উন্নত করা হচ্ছে শিয়ালদহ স্টেশনেও। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চলাচল শুরু হবে। তাতে আদতে সুবিধা হবে যাত্রীদের। সেকারণেই শুক্রবার রাত থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ চলবে।

রেল সূত্রে জানানো হয়েছে, মে মাসের আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর থেকে পুরোনো ৯ বগির ট্রেন আর থাকবে না। সব ট্রেনেই থাকবে ১২ বগি।


```