Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালের কাছে জঙ্গলের মধ্যে পড়ে আছে কয়েকশ হাড়গোড়

দ্য ওয়াল ব্যুরো : মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের কাছেই জমা করা ছিল কয়েকশ হাড়গোড়। হাসপাতালের কাছেই রয়েছে এক জঙ্গল। তার মধ্যেই হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। শনিবার হাসপাতালের একটি টিম পুলিশের সঙ্গে গিয়ে ঘুরেও এসেছে সেই জা

হাসপাতালের কাছে জঙ্গলের মধ্যে পড়ে আছে কয়েকশ হাড়গোড়

শেষ আপডেট: 22 June 2019 13:12

দ্য ওয়াল ব্যুরো : মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের কাছেই জমা করা ছিল কয়েকশ হাড়গোড়। হাসপাতালের কাছেই রয়েছে এক জঙ্গল। তার মধ্যেই হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। শনিবার হাসপাতালের একটি টিম পুলিশের সঙ্গে গিয়ে ঘুরেও এসেছে সেই জায়গা থেকে। হাসপাতালের মুখপাত্র বিপিন কুমার জানিয়েছেন, এসম্পর্কে পরে বিস্তারিত জানাবেন প্রিন্সিপাল। জঙ্গলের মধ্যে গিয়ে দেখা যায়, চারটি পোড়া মৃতদেহ পড়ে আছে। সেই সঙ্গে অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে আছে হাড়গোড়। কিছু হাড় বস্তায় ভরে রাখা আছে। হাসপাতালের কেয়ারটেকার জনক পাসোয়ান বলেন, ময়না তদন্তের পরে দেহগুলি হাসপাতালের পিছনে জঙ্গলে ফেলে দেওয়া হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট এস কে শাহি বলেন, মৃতদেহগুলি কোথায় থাকবে, তা স্থির করে পোস্ট মর্টেম ডিপার্টমেন্ট। তারা যদি দেহগুলিকে প্রকাশ্যে ফেলে রাখে, তাহলে খুবই অমানবিক কাজ করেছে। আমরা ওই ডিপার্টমেন্টের প্রধানকে বলব, বিষয়টি নিয়ে তদন্ত করুন। হাসপাতালে যখন কোনও মৃতদেহ আসে, কর্তৃপক্ষ অবিলম্বে নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করে। এসম্পর্কে রিপোর্ট জমা দেয়। রিপোর্ট জমা দেওয়ার পরে ৭২ ঘণ্টা পর্যন্ত দেহটি হাসপাতালেই রাখা থাকে। যদি তার মধ্যে মৃতের আত্মীয়ের সঙ্গে যোগযোগ না করা যায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে দেহ পুড়িয়ে ফেলতে হয় বা সমাহিত করতে হয়। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে এখন বহুসংখ্যক অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমের রোগী আসছে। সেজন্য হাসপাতাল কর্মীরা অত্যন্ত ব্যস্ত। উত্তরপ্রদেশে ওই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮।

```