Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাজনের জঙ্গলে কোথা থেকে এল পিঠে কুঁজওয়ালা মৃত তিমি! কী ভাবেই বা মারা গেল সে!

দ্য ওয়াল ব্যুরো: আমাজনের জঙ্গলে উদ্ধার হল ৩৬ ফুট লম্বা বিশাল এক কুঁজওয়ালা মৃত তিমি। আমাজনের জঙ্গলে এমন তিমি মাছ দেখে প্রাণী বিশেষজ্ঞরা বিস্মিত। তাঁরা জানাচ্ছেন, শুক্রবার ব্রাজিলের মারাজো দ্বীপে আমাজন নদীর মুখে, সমুদ্র থেকে অনেক দূরে তিমিটি

আমাজনের জঙ্গলে কোথা থেকে এল পিঠে কুঁজওয়ালা মৃত তিমি! কী ভাবেই বা মারা গেল সে!

শেষ আপডেট: 25 February 2019 07:22

দ্য ওয়াল ব্যুরো: আমাজনের জঙ্গলে উদ্ধার হল ৩৬ ফুট লম্বা বিশাল এক কুঁজওয়ালা মৃত তিমি। আমাজনের জঙ্গলে এমন তিমি মাছ দেখে প্রাণী বিশেষজ্ঞরা বিস্মিত। তাঁরা জানাচ্ছেন, শুক্রবার ব্রাজিলের মারাজো দ্বীপে আমাজন নদীর মুখে, সমুদ্র থেকে অনেক দূরে তিমিটি পড়ে ছিল। সামুদ্রিক প্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে, তিমিটি আগেই মারা গিয়েছে। তার পরে জোয়ারের টানে সমুদ্র থেকে নদীর মুখে, জঙ্গলে চলে এসেছে। যদিও এত বড় জোয়ারের খবর নেই শেষ কয়েক দিনে। ওই সংগঠনের এক কর্তা জানিয়েছেন, "আকৃতিতে বিশাল হলেও, তিমিটি আদতে শিশু। বয়স মাত্র বছর খানেক। কী করে মারা গেল, খতিয়ে দেখতে হবে।" https://www.instagram.com/p/BuPVO3uhZuI/?utm_source=ig_embed চার পাশে ঘন জঙ্গল। আশেপাশে কোনও জলাশয়ও নেই। দূরে নদী থাকলেও সেখান থেকে এতদূর চলে আসার সম্ভাবনাও তেমন নেই। তবুও কী করে এত বড় একটা প্রাণী জল ছেড়ে জঙ্গলে চলে এল, তাই এখন ভাবাচ্ছে জীববিজ্ঞানীদের। রবিবার সকালে আমাজনের জঙ্গলের ওই এলাকা থেকে প্রচুর শকুনকে উড়তে দেখা যায়। এর পরেই স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ওই এলাকায় যান। তার পরেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। আর এক মেরিন বিশেষজ্ঞ বলেছেন, "আমরা এখনও নিশ্চিত নই, এটা কী ভাবে বা মারা গেল, কী ভাবেই বা এত দূর এল। কিন্তু মনে হচ্ছে, মারা যাওয়ার পরে দেহটাই এভাবে ভেসে এসেছে। পিঠে কুঁজওয়ালা তিমি খুব বেশি দেখা যায় না।" সোশ্যাল মিডিয়ায় এই মৃত তিমির ছবি ছড়িয়ে পড়ার পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। তিমির দেহ থেকে উপাদান সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

```