হুমায়ুনের কথায়, “সনাতনী ভাই-বোনেরা গীতাপাঠ (Gita Path) করেন, এতে আমার সম্মান আছে। তাঁরা গীতাকে (Gita News) মর্যাদা দেন— সেটা তাঁদের ধর্মীয় অধিকার।"

হুমায়ুন কবীর
শেষ আপডেট: 7 December 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে (Murshidabad) এবার এক লক্ষ কণ্ঠে কোরান পাঠের (Quran Path) আয়োজনের ঘোষণা করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর বক্তব্য, ফেব্রুয়ারিতেই এই উদ্যোগকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে। শুধু পাঠ নয়, অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষদের জন্য খাবারের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
হুমায়ুনের কথায়, “সনাতনী ভাই-বোনেরা গীতাপাঠ (Gita Path) করেন, এতে আমার সম্মান আছে। তাঁরা গীতাকে (Gita News) মর্যাদা দেন— সেটা তাঁদের ধর্মীয় অধিকার। একই ভাবে মুসলমানদের রাজনৈতিক ভাবে শক্তিশালী করতে, ভবিষ্যতে আমি বৃহৎ আকারে কোরান পাঠের আয়োজন করব।”
তিনি জানান, প্রায় এক লক্ষ হাফেজ নিয়ে দিনভর একটি বিশাল প্যান্ডেলে কোরান পাঠ (Quran) করানোর পরিকল্পনা রয়েছে। মুর্শিদাবাদের উপযুক্ত কোনও স্থান চিহ্নিত করে সেখানে হবে এই আয়োজন। অংশগ্রহণকারীদের উপযুক্ত আপ্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
হুমায়ুন আরও যোগ করেন, “এক লক্ষ মানুষের সম্মিলিত কণ্ঠে কোরান পাঠ— এই ভাবনাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে।”
শনিবার বেলডাঙা–রেজিনগরজুড়ে ছিল টানটান নিরাপত্তা (Humayun Kabir) ছিল। এলাকায় র্যাফ, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, টহলদারি, অস্থায়ী পুলিশ ক্যাম্পের সাজসজ্জার মধ্যেই সেখানে হয়ে গিয়েছে বহু বিতর্ক তৈরি করা বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান। আর সেখানের মধ্যমণিই ছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir Babri Masjid News)।
মসজিদ (Babri Masjid) নির্মাণ ঘিরে তোলা প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, “মসজিদ তৈরিতে টাকার কোনও সমস্যা হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকেই মানুষ নিজে থেকে টাকা দেবেন।” এদিন তিনি আরও চমকে দিয়ে দাবি করেন— একটি সংস্থা ইতিমধ্যেই ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, যদিও সেই সংস্থার নাম প্রকাশ করতে চাননি তিনি (Murshidabad News)।
মঞ্চে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তাঁর অভিযোগ, “তৃণমূল ক্রমশ মুসলিম প্রার্থী কমাচ্ছে। ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতান।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “২০১১ সালে তৃণমূলের মুসলিম বিধায়ক ছিলেন ৬৭ জন। ২০১৬-তে কমিয়ে ৫৭। আর ২০২১-এ নেমে এল ৪৪-এ।”
আগামী সোমবার মুর্শিদাবাদ থেকেই নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন। সেই দল একাধিক আসনে প্রার্থী দেবে বলে ইঙ্গিত রেখে তাঁর মন্তব্য, “২৯৪ আসনের মধ্যে ২০৪-এ মমতা–শুভেন্দুর লড়াই হোক। তাঁরা সরকার চালান। আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব কষব।”