Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মসজিদ নির্মাণে লাগছে প্রায় ৩০০ কোটি টাকা! কারা দিচ্ছেন, জানিয়ে দিলেন হুমায়ুন

একটি সংস্থা ইতিমধ্যেই ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, যদিও সেই সংস্থার নাম প্রকাশ করতে চাননি তিনি (Murshidabad News)।

মসজিদ নির্মাণে লাগছে প্রায় ৩০০ কোটি টাকা! কারা দিচ্ছেন, জানিয়ে দিলেন হুমায়ুন

হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 December 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙা–রেজিনগরজুড়ে তখন টানটান নিরাপত্তা (Humayun Kabir)। এলাকায় র‍্যাফ, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, টহলদারি, অস্থায়ী পুলিশ ক্যাম্প— সব মিলিয়ে মরাদিঘি এলাকায় যেন ছিল যুদ্ধকালীন প্রস্তুতি। এই সাজসজ্জার মধ্যেই সেখানে হয়ে গেল বহু বিতর্ক তৈরি করা বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান। আর সেখানের মধ্যমণি হুমায়ুন কবীর (Humayun Kabir Babri Masjid News)।

শনিবার মসজিদ (Babri Masjid) নির্মাণ ঘিরে তোলা প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, “মসজিদ তৈরিতে টাকার কোনও সমস্যা হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকেই মানুষ নিজে থেকে টাকা দেবেন।” এদিন তিনি আরও চমকে দিয়ে দাবি করেন— একটি সংস্থা ইতিমধ্যেই ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, যদিও সেই সংস্থার নাম প্রকাশ করতে চাননি তিনি (Murshidabad News)।

মঞ্চে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তাঁর অভিযোগ, “তৃণমূল ক্রমশ মুসলিম প্রার্থী কমাচ্ছে। ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতান।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “২০১১ সালে তৃণমূলের মুসলিম বিধায়ক ছিলেন ৬৭ জন। ২০১৬-তে কমিয়ে ৫৭। আর ২০২১-এ নেমে এল ৪৪-এ।”

আগামী সোমবার মুর্শিদাবাদ থেকেই নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন। সেই দল একাধিক আসনে প্রার্থী দেবে বলে ইঙ্গিত রেখে তাঁর মন্তব্য, “২৯৪ আসনের মধ্যে ২০৪-এ মমতা–শুভেন্দুর লড়াই হোক। তাঁরা সরকার চালান। আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব কষব।”


শিলান্যাস মঞ্চে বড় ঘোষণা

রেজিনগরের সভায় হুমায়ুন কবীর জানান,

  • ৩ কাঠা জমিতে তৈরি হবে মূল মসজিদ।
  • ২৫ বিঘা জমির বিশাল চত্বরে গড়ে উঠবে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়।


বৃহস্পতিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভাস্থলে গিয়ে সাসপেন্ড হওয়ার খবর কথা জানতে পেরে মুহূর্তেই সভা থেকে বেরিয়ে যান হুমায়ুন। এই মসজিদ নির্মাণের ইস্যুকে কেন্দ্র করেই দলে অস্বস্তি বাড়িয়েছেন তিনি। এর মাঝেই ৬ ডিসেম্বর বেলেডাঙায় মসজিদের শিলান্যাসের কর্মসূচি ঘিরে ওঠে বিতর্ক। অভিযোগ ছিল, এই উদ্যোগে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে গড়ায় মামলা।

তবে হাইকোট স্পষ্ট করেছে, মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়, তাই কর্মসূচিতে কোনওভাবেই নিষেধাজ্ঞা জারি করা হবে না। আদালতের পর্যবেক্ষণ, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের প্রশাসনের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে। তবে কর্মসূচি বন্ধ করার কোনও যুক্তি নেই।
 


```