Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জনপ্রতিনিধিরা স্থানীয় হওয়া সত্ত্বেও কীভাবে অশান্তির পরিবেশ তৈরি হল? বড় প্রশ্ন হুমায়ুনের

ওয়াকফ ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ (Murshidabad Incident)। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলেছে পুলিশ-বিএসএফের টহল।

জনপ্রতিনিধিরা স্থানীয় হওয়া সত্ত্বেও কীভাবে অশান্তির পরিবেশ তৈরি হল? বড় প্রশ্ন হুমায়ুনের

হুমায়ুন কবীর।

শেষ আপডেট: 15 April 2025 22:03

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ (Murshidabad Incident)। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলেছে পুলিশ-বিএসএফের টহল। 

তবে যেভাবে গত কয়েকদিন ধরে জেলায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শাসক-বিরোধী সকলকে মিলে এলাকায় শান্তি ফেরানোর আর্জি জানানোর পাশাপাশি গোটা ঘটনায় দলের স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক।

হুমায়ুনের কথায়, যে এলাকায় অশান্তির ঘটনা ঘটল, সেই সামশেরগঞ্জ, ফরাক্কা এবং সাগরদিঘির বিধায়করা স্থানীয়। এমনকী লোকসভার সাংসদ খলিলুর রহমান জেলা পরিষদের সভাপতিও। হুমায়ুন বলেন, "দলের এতজন জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও কীভাবে হিংসার ঘটনা ঘটল। পরিস্থিতির জন্য তো জেলাবাসী হিসেবে আমাদেরকেই রাজ্যের কাছে ছোট হতে হল। এটা ভাল লাগছে না।"

আপনি কি জনপ্রতিনিধিদের জনসংযোগ নিয়ে প্রশ্ন তুলছেন? বরাবরই সরাসরি 'হ্যাঁ' বা 'না' তে জবাব দিতে অভ্যস্ত হুমায়ুন অবশ্য এক্ষেত্রে সাবধানী, "একে এলাকায় অশান্তির পরিবেশ। অত ব্যাখ্যায় যাব না!"

সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দু' দু'বার শোকজ হয়েছেন হুমায়ুন। দলের নয়া নিয়ম অনুযায়ী, তিনবার শোকজ হওয়ার অর্থ সাসপেন্ড। পর্যবেক্ষকদের অনেকের মতে, সেকারণেই কিছুটা সাবধানী হয়ে মন্তব্য করেছেন হুমায়ুন। 

সংশ্লিষ্ট মহলের মতে, সরাসরি না বললেও আকার ইঙ্গিতে হুমায়ুন বোঝাতে চেয়েছেন যে এলাকার জনপ্রতিনিধিদের হাতে এলাকার রাশ নেই। থাকলে এভাবে অশান্তি ভয়াবহ আকার নিতে পারতো না।

এ প্রসঙ্গে হুমায়ুন এও বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মুর্শিদাবাদের প্রশংসা করা হত। সেই সুনাম কীভাবে নষ্ট হল, কারা দায়ী, সেটা খতিয়ে দেখা উচিত।"


```